#বাংলাদেশ_আমার_ও_আমাদের #দেশ_রক্ষার_দায়ও_আমার_ও_আমাদেরই
০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট বেশ নাজুকতা তৈরি করে রেখেছে সার্বিক দিক থেকে। মূল্যবোধের অবনমনের এমন নিকৃষ্ট চিত্র কোনো সময়ে এতটা প্রকট হয়ে সামাজিক মাধ্যমগুলোতে আসেনি। প্রতিটি স্তরে কি পরিমাণ অসাম্য ও নৈরাজ্য বিরাজ করছে তার একটা প্রতিরূপক কল্পনা করা যায়। উপর-মহল কিংবা তৃণমূল বলে কোনো অংশের আচরণকে আর আলাদা করা যাচ্ছে না সাধারণ চোখে। এমনকি ব্যক্তি আমি-র ভূমিকা কেমন হবে এই সময়ে তারও কোনো চিত্র আন্দাজ করাটা কঠিন হয়ে পড়েছে। সামাজিক শক্তি বলে যে ধারণাটা লালন করে এসেছি এতদিন আজ সেটা বেশ চুপসে আছে। কারণ? এই কারণটা নিয়ে কেউ সরাসরি মুখ খুলে না। এই মুহূর্তে সামাজিক স্তর/বিভাগের নেতিবাচক বিন্যাস এবং কর্মবিমুখতাকে দেখানো যেতে পারে। এর মূলে যে বিষয়টি জড়িত তা আরো গভীর ও বেদনাদায়ক। নীতিহীন কর্মীকে দিয়ে নীতি তৈরি ও বাস্তবায়নের কাজ সেরে ফেলার মতো অবিমৃশ্যকারীতা দেখানো সাধারণ কোনো ঘটনা নয়; এটাই সবচেয়ে বেশি নেতিবাচকতাকে প্রমোট করে সমাজ ও রাষ্ট্রে। মানুষ নিচের স্তরের দিকে তাকিয়ে তার থেকে শেখাটা স্বভাবজাত মনে করে না; বরং উপরের স্তরের দিকে তাকিয়ে থেকেই শিখে। উপরের স্তরে আদর্শিক চরিত্র বজায় রাখতে না পারায় নিচের স্তরে এর ইফেক্ট পড়ছে। সময় এখনো সীমা অতিক্রমের ধারে-কাছে আছে; এখনই লাগাম টেনে ধরতে হবে।
সামাজিক শক্তির জাগরণ আশা করছি। পরিবেশ রুচিশীল. নিরাপদ, মানবিক ও সহযোগিতামূলক হোক।
#বাংলাদেশ_আমার_ও_আমাদের
#দেশ_রক্ষার_দায়ও_আমার_ও_আমাদেরই
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুন
লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন