জঙ্গিবাদ ইসলাম বিদ্বেষী চক্রের সাজানো একটা নাটক
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, জঙ্গিবাদ ইসলাম বিদ্বেষী চক্রের সাজানো একটা নাটক। ইসলামের যারা ধারক-বাহক, তারা সব সময়ই জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে এসেছেন, এখনো বলছেন, আগামীতেও বলবেন। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে গতকাল একান্ত আলাপে জঙ্গি এবং জঙ্গিবাদ বিষয়ে চরমোনাই পীর আরও বলেন, ইসলামের ভিতরে জঙ্গি বলতে কোনো জিনিস নেই। এ রকম কোনো শব্দই ইসলামে নেই। ইসলাম জঙ্গিবাদ প্রশ্রয় দেয় না। ইসলাম হলো শান্তির ধর্ম, মানবতার ধর্ম। বরং ইসলাম জঙ্গিবাদসহ সন্ত্রাসকে নির্মূল করতে চায়, মূলোৎপাটন করতে চায়। কেউ এর দ্বিমত করলে তিনি ইসলামের শত্রু-মানবতার শত্রু। জঙ্গিবাদ সম্পর্কে তিনি আরও বলেন, কোনো স্বার্থান্বেষী মহল কিংবা মুসলমান বিদ্বেষী কোনো চক্র সাজানো একটা নাটকের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ওপর জঙ্গিবাদের বোঝা চাপিয়ে দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। এটা কখনোই সফল হবে না। তিনি উল্লেখ করেন, জঙ্গিবাদের কথা বলে, ইসলাম ধর্মের অনুসারীদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। এটা মুসলমানদের কণ্ঠরোধ চেষ্টার অংশ। ইসলামের নাম ব্যবহার করে যারা জঙ্গিবাদ করছে— তারা মূলত ইসলামকে ধ্বংস করার জন্যই এটা করছে। - সুত্র: বাংলাদেশ প্রতিদিন ২৯/১২/২০১৫ইং

সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন