somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইশা ছাত্র আন্দোলনের পুনর্মিলনী সমাবেশ সফল হোক

২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে সময়ে ছাত্র সংগঠনগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হলদখল, ভর্তি বাণিজ্য আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতায় নীরিহ মেধাবী ছাত্রদের রক্তে রঞ্জিত হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অপরাপর ছাত্র সংগঠনগুলো সন্ত্রাসী ও জঙ্গী সংগঠনে পরিণত হয়েছে। বই, খাতা আর কলমের পরিবর্তে ছাত্রদের হাতে অস্ত্র শোভা পাচ্ছে। যখন জাতির ভবিষ্যত কর্ণধর ছাত্র সমাজ চাঁদাবাজী, সন্ত্রাসী, খুন, ধর্ষণ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত, ঠিক সে সময়ে গণমানুষের আস্থা ও বিশ্বস্ততার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বাংলাদেশের একমাত্র সন্ত্রাস ও ক্যাডারমুক্ত বৃহত্তর আদর্শিক ছাত্র সংগঠন ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’। ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার চরমোনাই মরহুম পীর সাহেব মাওলানা ফজলুল করীম (রহঃ) ‘ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন’ প্রতিষ্ঠা করেন। বর্তমান চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ (তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) এর অঙ্গসংগঠন হিসাবে তৎপরতা চালাচ্ছে সংগঠনটি। ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে এই সংগঠনটি বুদ্ধিজীবি মহলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি পর্যন্ত শান্তিপূর্ণ, সু-শৃঙ্খল ও নিয়মতান্ত্রিক উপায়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বর্তমানে সংগঠনটি ২৫ বছর বয়সে পদার্পন করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৬ আগস্ট, শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুনর্মিলণী সমাবেশ করতে যাচ্ছে ছাত্র আন্দোলন। ২৫ বছরের ইতিহাসে এ পর্যন্ত যারা ছাত্র আন্দোলনের সদস্য হয়েছে, সে সকল সাবেক-বর্তমান দায়ীত্বশীলদের নিয়ে এ পুনর্মিলণী অনুষ্ঠিত হবে। জনশক্তির হিসাব নিকাশ ও তথ্য সংগ্রহের লক্ষে দেশব্যাপী সকল সাবেক-বর্তমান দায়ীত্বশীল, সদস্যদের রেজিস্ট্রেশন চলছে। ইতিমধ্যে রঙিন পোষ্টারে ছেয়ে গেছে সারা দেশ। দেশের বিভিন্ন স্পটে দেয়াল লেখনী করা হয়েছে। শহরের মোড়ে মোড়ে ডিজিটাল ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। বিশেষ করে রাজধানীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যাপকহারে পোষ্টার, ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। কয়েক লক্ষ্য লোক সমাগমের লক্ষ্যে সারা দেশ চষে বেড়াচ্ছেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দফায় দফায় চলছে মতবিনিময় ও প্রস্তুতি সভা। পুনর্মিলণী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। অভিজ্ঞ মহল মনে করছেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র সমাবেশ হিসাবে রেকর্ড গড়বে এই পুনমির্লণী। ইসলামী বিপ্লবের পথকে আরো একধাপ এগিয়ে নিতে ছাত্রদের এই পুনর্জাগরণকে মাইলফলক হিসাবে বিবেচনা করছেন বিশেষজ্ঞ মহল।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×