somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিলেটে ভিক্ষুকদের সতর্কবার্তা

২২ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Monday, 22 November 2010
সিলেট অফিস: ‘ভিক্ষা চাওয়ার পর কোন ভিক্ষুককে ‘মাফ করো’ বললে তার কারণ জানতে চাওয়া হবে। যুক্তিসঙ্গত কারণ দেখালে মাফ করে দেয়া হবে।’ এই সিদ্ধান্ত নিয়েছে ‘বৃহত্তর সিলেট ভিক্ষুক কল্যাণ সমিতি’ নামে সিলেটের একটি ভিক্ষুক সংগঠন।
শুধু তাই নয়, সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে কমপক্ষে দুই টাকার নিচে কোন ভিক্ষুককে ভিক্ষা দেয়া হলে ভিক্ষুক তা গ্রহণ করবে না। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ১৫ই নভেম্বর সংগঠনের এক সভায় সিদ্ধান্ত হয় সমিতির পরিচয়পত্র ছাড়া কোন ভিক্ষুক সংগঠনের এলাকা বৃহত্তর সিলেটে ভিক্ষাবৃত্তি করতে পারবে না। স্বল্পমূল্যে সংগঠনের সভাপতির কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করতে সব ভিক্ষুকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। অথচ সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ডা. আফতাব উদ্দিন আহমদ জানিয়েছেন, কোন সংগঠনের এ রকম সিদ্ধান্ত নেয়ার কোন এখতিয়ার নেই। ভিক্ষুকরা তাদের ইচ্ছামতোই ভিক্ষা করবেন। তবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. হাবিবুর রহমান মানবজমিনকে জানান, ভিক্ষুকদের স্বার্থেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সংগঠনটি তাদের কল্যাণের জন্যই গঠন করা হয়ছে। তবে এই সংগঠনের কোন সরকারি রেজিস্ট্রেশন নেই বলে তিনি জানান। এছাড়া সংগঠনটি ভিক্ষুকদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে। পরিচয়পত্রের জন্য নির্ধারিত ফি দিতে হবে প্রত্যেক ভিক্ষুককে। আর এই সংগঠনের পরিচয়পত্র ছাড়া কোন ভিক্ষুক বৃহত্তর সিলেটে ভিক্ষা করতে পারবে না বলে সংগঠনটি জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সমিতির এক সাধারণ সভা গত ১৫ই নভেম্বর সিলেট নগরীর কদমতলীস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. হাবিবুর রহমান।’ এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, যে সংগঠনের কোন রেজিস্ট্রেশন নেই, সে সংগঠন এ রকম কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখতে পারে না। সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম বলেন, প্রশাসনের কাছে এ রকম কোন অভিযোগ আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এসএমপি কমিশনার ডা. আফতাব উদ্দিন আহমদ বলেন, এট নিছক বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। তারা কোনভাবে এ রকম সিদ্ধান্ত নিতে পারে না। অনেক ক্ষেত্রে এটা চাঁদাবাজির চেয়েও মারাত্মক। প্রমাণ পেলে তাদের গ্রেপ্তার করবে পুলিশ।

মুল খবর
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×