মধ্য দুপুরে আমি হেঁটে গেছি নিজেকে সঙ্গী করে!
ফিরে গেছি আপন দুঃখগুলোকে সঙ্গ দিতে!
কতদিনের জমানো দুঃখগুলো!
ঝুম ঝুম বৃষ্টির শব্দে আমি ঘর ছেড়েছি!
ছেড়েছি আরামের বিছানা!
শুধু বৃষ্টির ছোঁয়া পেতে!
তার কান্নাগুলোতে নিজের কান্না জুড়ে দিতে!!
শীতের সকালে ঘন কুয়াশায় আমি হারিয়েছি হারিয়েছি নিজেকে খুঁজে পেতে!!
লাল রক্তে আমি আঁকতে চেয়েছি আমার মাস্টার পিস!!
কান্নার রং খুঁজে পেতে কাঁদিয়েছি কাউকে!!
কেঁদেছি নিজেও প্রচুর!!
পূর্নিমার চাঁদের আলোয় জ্বালিয়েছি গোল্ডলিফ!!
গোতম বুদ্ধের দেখা পেতে!!
রাস্তার নেড়ি কুকুর ছাড়া পাইনি আমি আর কাউকে!!
গভীর রাতে এই ঘুমন্ত জনপদে হেঁটেছি আমি ক্লান্তিহীন!!
আমার ক্লান্তি খুঁজে পেয়েছি বড় সড়কের নিয়ন আলোর নিভে যাওয়াতে!!
আনেক কিছুইতো দেখি না এই দৃশ্যময় জগতে!!
আপন আস্তিত্বের ভীড়ে! আমিতো কবেই হারিয়ে গেছি!!
আমি যাকে বলি আমি!
সেটা কখনোই আমি না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



