somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিবর্ন সভ্যতা
নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

কথা দিলাম আপনাদের অন্দরমহলে ডিস্টার্ব করা হবে না।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাইমারিতে পড়ার সময় ক্লাসে দেখতাম প্রত্যেকেরই আলাদা রোল নং ছিল। যাদের রোল প্রথম ছিল তারা সামনের সারিতে বাকিরা ধারাবাহিক ভাবে পিছনের দিকে অবস্থান করত। মূলত তখন থেকেই আমাদের শিশুমনে সামাজিক শ্রেনিভেদটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়। তারা পিছনে বসে বসে সাইকোলজির পজেটিভ গঠনতন্ত্রে আর তেমন ভূমিকা রাখতে পারে না।
তারপর একে একে সব বোর্ড পরিক্ষায় গ্রেডিং করার সাথে সাথে সামাজ থেকে তাদেরকে আলাদা গ্রেডিং (শ্রেনিভেদ) করা হয়। চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়া হয় তুমি বা তোমার সামাজিক অবস্থান ঐ পর্যন্তই। আমরাও নিজেদেরকে তাই ভাবতে পছন্দ করি যেহেতু গ্রেডিং এর টিকা আমাদের মগজে প্রাইমারিতেই দেয়া হয়েছিল।
এবার অন্য প্রসঙ্গে আসি, গত দুইদিন আগেই ঈদ পালন করলাম মহা সমারোহে। সবাই তখন কোলাকুলি করি, হাতে হাত মিলাই বুকে বুক মিলাই কিন্তু মনের সাথে মনটা আর মেলানো হয় না। টিভিতে প্রতি ঈদেই প্রোগ্রাম দেখি দেশের বড় বড় আমলারা, রাজনৈতিক ব্যক্তিরা সংবোর্ধনা দেন। সবাইকে লাইনে দাড়িয়ে হ্যান্ডশেক করেন দৃশ্যটা দেখতে ভাল লাগলেও তিনি যে একজন সেলিব্রেটি সেটা মিডিয়ার কল্যানে বুঝা যায় উনাদের অঙ্গিভঙ্গি দেখে। অথচ ঈদে সেলিব্রেটি বলতে মুসলমানদের মধ্যে কিছুর অস্তিত্ব থাকার কথা না। এখানেও ঐ গ্রেডিং প্রথা। রহিম করিমের সাথে মিশতে পারবে না, করিম জহিরের সাথে মিশতে পারবে না এভাবে পুরোটা সমাজে হাজারো বিভক্তি তৈরি করছে এই গ্রেডিং প্রথা।
এটা শুধু আমাদের সমাজেই হয় তা নয়, ইসলামের মাতৃভূমি নামে খ্যাত সৌদিআরবে ও এই ভাইরাস আক্রান্ত হয়ে আছে যুগ যুগ ধরে। কোন যুবরাজকে নাকি শত শত গাড়ি বহর পাহারা দিয়ে নেয়া লাগে। তাদের জন্য লক্ষ লক্ষ হাজীদের পথ বন্ধ করে রাখা হয়। অথচ নবিজী (সাঃ) স্বয়ং ধুলামাখা পথে হেটে যেতেন এবং পথের বিছানো কাটা নিজের হাতেই পরিস্কার করতেন। যদিও তিনি তখন আঙ্গুল দিয়ে ইশারা করলেই শত সাহাবীরা (রাঃ) তার জন্য জিবন দিতে প্রস্তুত ছিল। তিনি ব্যক্তি স্বার্থে সেই সুযোগ কখনোই নেন নি। দুঃখজনক ভাবে সেই সৌদির কোথাকার কোন যুবরাজ যে কিনা সাহাবিদের পায়ের ধুলার সমান মর্যাদাও রাখে না সেও ৩০০ গাড়ি বহর নিয়ে রাস্তায় বের হয়। আজব পৃথিবীর এই মানুষজন, ইসলামের মূল জায়গাতে কোন গ্রেডিং না থাকলেও তারা সেখানে নিজেদের জন্য আলাদা প্রটোকল ঠিকই করে নিয়েছেন। এত এত হাজীদের মৃত্যুর দায় তারা কিভাবে এড়াবেন। সব মৃত হাজিদের রক্তপন শোধ করলে তো তাদের বংশের কারো অবশিষ্ট থাকার কথা না। কিন্তুু উনাদের জন্য তো প্রটোকল আবার আলাদা!!
আমরা অনুরোধ করব, যদি আপনারা হাজীদের নিরাপত্তা দিতে না পারেন তবে সেটার ভার আমাদের উপর ছেড়ে দেন। আমরা আমাদের সেনাবাহিনী দিয়ে হাজীদের সামগ্রিকভাবে নিরাপত্তা দেব। আপনারা থাকেন আপনাদের বিবিদের নিয়ে, কথা দিলাম আপনাদের অন্দরমহলে কোন ডিষ্টার্ব করা হবে না।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×