(নজরুলের কিছু ব্যাপার আমার কাছে খুবই অদ্ভুদ লাগে, যে কিনা প্রায় ১০০ বছর অাগে এমন সব কবিতা রচনা করেছেন যা এখনকার সমসাময়িক অবস্থার সাথেও চরমভাবে সম্পর্কযুক্ত। আসলেই মুসলমানদের বর্তমান অবস্থা এই কয়েকটি লাইনের কবিতা থেকে বেশি ভাল করে উপস্থাপন করা সম্ভব কিনা আমি জানি না। কেউ কবিতার আসল নামটি জানালে কৃতার্থ হব)
তাওহীদের হায় এ চির সেবক
ভুলিয়া গিয়াছো সে তাকবীর
দূর্গা নামের কাছাকাছি প্রায়
দরগায় গিয়া লুটাও শীর !
ওদের যেমন রাম নারায়ণ
মোদের তেমন মানিক পীর
ওদের চাউল ও কলার সাথে
মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর !
ওদের শিব ও শিবানির সাথে
আলী ফাতেমার মিতালী বেশ
হাসানরে করিয়াছি কার্তীক আর
হোসেনরে করিয়াছি গজ গনেশ !
বিশ্ব যখন এগিয়ে চলেছে
মোরা আছি বসে
বিবি তালাকের ফতওয়া খুজেছি
কোরাণ হাদীছ চষে।
হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী
মিটেনি তখনও গোল
এমনি সময় আজরাইল এসে
হাকিলো, তলপি তোল।
বাহীরের দিকে যত মরিয়াছি
ভীতরের দিকে তত
গুনতিতে মোরা বাড়িয়া চলেছি
গরু ছাগলের মত।।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




