মোদের অহংকার
১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চৈত্র মাসের শেষ বিকেলে
নেইকো কারোর ঘুম,
রাত পোহালেই নতুন বছর
লাগবে মেলার ধুম।
সকাল বেলা পানতা ভাতে
থাকেব ইলিশ ভাজা,
তারি সাথে ভর্তা নানান
মরিচ ক’টি তাজা।
সাজগোজটা এমন হবে-
ভাব বাঙালি বাবু,
চাল-চলনে ললনারা
হতেই হবে কাবু।
সকাল বেলায় বটের ছায়ায়,
বিকেল টানে মেলা,
পাতার বাঁশি, নাগরদোলা,
আরো কত খেলা!
সন্ধ্যা কাটবে রমনা পার্কে
নয়তো কোনো বারে,
মদের সরায় আসবে জোয়ার
কে আটকাতে পারে?
রাতভর হবে নষ্টামি আর
নষ্ট যত খেলা,
শেষ হবে সব, যখনে আবার
আসবে নতুন বেলা।
এমনি মোরা একটি দিনের
রহিম,করিম সাব,
পাঞ্জাবী আর পায়জামাতে
দেখায় বাঙাল ভাব!
বৈশাখ কিবা নববর্ষ
আর কিছুতো নয়,
ইতিহাস আর ঐতিহ্যে
বাঙালির পরিচয়।
নষ্ট হতে দিই কী করে
ইতিহাস বাংলার?
আগলে রাখবো যতন করে
মোদের অহংকার।

সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন