পঞ্চম শ্রেণীতে পড়ার সময় এই বস্তু অঙ্কন করেছিলাম।এটা যেমন তেমন আর্ট নয়।এটা ছিল আমার উপন্যাসের প্রচ্ছদ।
ছোটবেলায় মানুষের হরেক রকম ফ্যান্টাসি থাকে।এই যেমন কমন কিছু ফ্যান্টাসি হচ্ছে-পাইলট হব।পাইলট হয়ে আকাশে উড়বো।তারপর মেঘ ধরে দেখবো মেঘ ধরতে কেমন লাগে।খুব কম মানুষ ই পাওয়া যাবে যারা ছোট বেলায় মেঘ ধরতে চায় নি।আসলে অধরা কে পাওয়ার ইচ্ছা মানুষের জন্মগত।
তারপর আরও ফ্যান্টাসি থাকে যেমন আইসক্রিম ওয়ালা হব আর সারাদিন আইসক্রিম খাব।আইসক্রিম ওয়ালা ছোটদের চোখে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ।
আবার এমন ও ফ্যান্টাসি হয় যে আমিই সেরা খেলোয়াড় হব একই সাথে সেরা ছাত্র,সেরা নায়ক,সেরা কমেডিয়ান,সেরা শিক্ষক।
তেমনি আমার ও একটা মাথা খারাপের মত ফ্যান্টাসি ছিল।লেখক হবার।পাগল ছিলাম বলা যায়।টিফিনের টাকা বাঁচায় জমা করতাম।ইচ্ছা ছিল টাকা দিয়ে বই ছাপাবো।উপন্যাসের বই,কবিতার বই।স্কুলের এমন কোন খাতা নেই যেখানে হাবিজাবি লিখি নাই।
উপন্যাস বই আকারে বের করে স্কুলের সবাইকে ফ্রিতে দেয়ার ইচ্ছা ছিল।সবাই আমার প্রতিভায় মুগ্ধ হবে,আমার অটোগ্রাফ নিবে।আমি বিরক্ত হয়ে বলবো-"উফ্।তোকে অটোগ্রাফ দেবো না।তুই আমাকে খাঁমচি দিয়েছিস।"
তারপর আরও ভাবতাম একদিন নোবেল পাব।যখন জানতে চাওয়া হবে আমার সাফল্যের পিছনে কার হাত আছে আমি বলবো-"কারো না"
সাত বছর কেটে গেছে।উপন্যাস আমার এখন ও শেষ হয় নি।কারন এখন আর ফ্যান্টাসি নেই।এখন পুরোটাজুড়ে শুধু বাস্তবতা আর বাস্তবতা।শৈশবে লেখক হতে চাওয়া ছেলেটি আজ সিরিয়াস চেহারার একজন ইঞ্জিনিয়ার হতে চায়।এই চাওয়াটাও হয়তো মুখ থুবড়ে পড়বে।কারন শৈশবে যে মুখ থুবড়ে পড়ে সে সারাজিবন ই মুখ থুবড়ে পড়ে।
(পুরাতন কাগজ ঘাটতে গিয়ে কাগজটা পেলাম।দেখে অনেক ভাল লাগলো।অনেক)
আলোচিত ব্লগ
মার্কো রুবিও ভারতে কী করছেন?

আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন
সুন্দর সর্বনাশ

সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!
মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।