শাহবাগের প্রজন্ম আন্দোলন নিয়া প্রথমে আমরা যাই ভাবিনাকেন আসলে ব্যাপারটা কিন্তু জমে গেছে তাই এই বিষয়টি নিয়ে খুব কৌশলি ভূমিকা নিতে হবে।
আপনারা সবাই এমনভাবে মন্তব্য করবেন তা যেন আসলে কোন পক্ষেই না যায়। মন্তব্য এমন হতে হবে যেন তা আন্দোলনের পক্ষে যায় আবার জামাতকেও আঘাত না করে। মোটরে উপর মন্তব্যটির যেন কোন মানেই না দাড়ায়।
নিচে মন্তব্যের কিছু নমূনা দেয়া হলো :
প্রজন্ম আন্দোলন নিয়ে ইতিবাচক মন্তব্য :
১) শাহবাগ আন্দোলনকে স্বাগত জানান ( খবরদার একাত্ততা প্রকাশ করবেন না )
২) শাহবাগ আন্দোলন জনগনের জোয়ার
৩) তরুনদের উত্থান হয়েছে।
৪) তরুনরাই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করবে।
ইত্যাদি
মধ্যবর্তী মন্তব্য:
১) আমরাও যুদ্ধাপরাধীদের বিচার চাই তবে তা হতে হবে স্বচ্ছ ( স্বচ্ছ বলতে উনারা কি বুঝাতে চান আজ পর্যন্ত কিন্তু বলেন নাই - আমি বুঝে নিয়েছি কাঁচেরমত তার মানে ট্রাইবুনাল ভবনরে দেয়াল গুলো কাচ দিয়ে বানাতে হবে। আর আর্ন্তজাতকি মানের ( এক্সপোর্ট কুয়ালিটি) ।
২) শাহবাগের এই আন্দোলন আসলে তত্বাবধায়ক সরকারের আন্দোলন।
৩) আওয়ামীলীগ তরুনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
৪) দলীয়করন থেকে মুক্ত থাকতে তরুনদের সতর্ক থাকতে হবে।
৫) আওয়ামীলীগের যুদ্ধাপরাধীদের বিচার আগে করতে হবে।
ইত্যাদি
আসল মন্তব্য:
১) শাহবাগ আসলে আওয়ামী লীগের নাটক।
২) শাহবাগ আন্দোলন করে ১৮ দলীয় জোট ভাঙ্গা যাবে না ( জামাতকে আমাদের থেকে আলাদা করা যাবে না )
৩) টাকা দিয়ে লোক এনে শাহবাগে আন্দোলন করানো হচ্ছে ।
৪) শাহবাগে ফ্যাসিবাদের (দেশের অধিকাংশ লোক ফ্যাসিবাদ কি তা জানেই না) উত্থান হয়েছে।
ইত্যাদি
বি : দ্র: সাবধানতার জন্য নমুনা মন্তব্যের বাইরে কোন মন্তব্য না করাই ভাল। এর বাইরে কেউ মন্তব্য করলে নিজ দায়িত্বে করবেন।
আদেশ ক্রমে
বেগম সাহেব

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


