ফেইসবুকে আমার কিছু সো কল্ড বন্ধু আছে, অনেক দিন থেকে অ্যাড করা কিন্তু দুঃখজনক হইলেও সত্য অ্যাড করা ছাড়া আজ পর্যন্ত একবার ও আমারে জিজ্ঞাসা করলো না দোস্ত কেমন আছস। কি করস? কই আছস? আয় আজকে দেখা করি, কোন কিছুই না। আসলে ফেইসবুক হইলো বন্ধুদের জন্য না । ফেইসবুক হইলো অ্যাড করার জন্য, কার ফ্রেন্ড লিস্ট কতো বড়।
ফেইসবুক হইলো বর্তমানে শো-অফ করার জায়গা।
কে কত বড় কোম্পানিতে চাকরী করে তার কি অফিসে কি পোস্ট ওইটা দেওয়া ।
কে কোন খান দিয়া পরাশুনা করছে ওই ভার্সিটির নাম শো করা ।
কে নতুন গাড়ি কিনছে ওইটার ছবি দেওয়া ।
অনেকে আবার এক্সিডেন্ট করা গাড়ির ছবিও দেয়।
কে আজকে কোন হোটেলে খাইতে গেলো তার নাম দেওয়া।
কে সিনেমা হলে বা বাসায় বইসা ছবি দেখতাছে ওইটার স্ট্যাটাস দেওয়া ( এই কামটা আমি নিজেও করি, তাই দুঃখিত)।
কে প্রেমে পড়ছে ওইটার স্ট্যাটাস ।
আবার কারো ব্রেক আপ হইছে ওইটার স্ট্যাটাস।
কে আবার সিঙ্গেল হইলো ওইটার স্ট্যাটাস।
কারো আত্মীয় বা নিকটজন মারা গেলো ওইটার স্ট্যাটাস (দুঃখজনক হইলেও সত্যি ওইখানে আবার অনেকে লাইক মারে, আহারে আমার ফেইসবুক)
আমার মনে হয় কেউ ভবিষ্যৎ এ নিজ বৌ এর সাথে গোপনীয় কাজ ও স্ট্যাটাস দিয়া করবো (বেশী এডাল্ট হইয়া গেছে আমি দুঃখিত) ।
আবার ভালো কাজ ও যে ফেইসবুকে হয় তাও কিন্তু সত্য ।
ফেইসবুকে যে আরো কতো কাজ হয় কতো স্ট্যাটাস থাকে হিসাব করা যাইবো না। তাই আপাতত বাদ দিলাম।
আর আমার সো-কল্ড বন্ধুরা ইন্টারমিডিয়েটে আমরা “The Rime of the Ancient Mariner” পড়েছি আশা করি তোমাদের মনে আছে ওইখানে একটা ফেমাস লাইন আছে।
লাইন টা হলো “Water, water, every where, Nor any drop to drink”। এটার আমি নিজ ভাষায় একটা অনুবাদ করছি বন্ধু বন্ধু ফেইসবুকে হাজারো বন্ধু, কিন্তু কথা বলার কোন বন্ধু নেই।
কারন এখন আমরা সবাই ফেইসবুকের বোবা বন্ধু।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



