টিভিতে মোবাইল কোম্পানি গুলার অ্যাড দেখলে মনে হয় কি , আর কয়েকদিন পর মানুষ মুখোমুখি কথা বলা বন্ধ করে দিবে । সবাই তখন মোবাইল ফোনে ফোনে কথা বলবে , মা তার ছেলের সাথে এক রুম থেকে অন্য রুমে কথা বলবে মোবাইলের সাহায্যে , বাসায় খাবার টেবিলে মোবাইল ফোনের মাধ্যমে ছেলে মাকে বলবে , মা তরকারিটা একটু বেশী করে আনোতো ওই পাড় থেকে আবার মা বলবে বাবা তরকারি আর বেশী নাই যা আছে তোর বাবা খাবে ।
বাবা আবার অন্য রুম থেকে ছেলে আর তার বউকে ফোন দিয়ে গ্রপ কনভারসেশন করবে বলবে শোন আজকে আমি বাহিরে খাবো তরকারিটা বরঞ্চ তুমি ওকে দিয়ে দাও ।
স্কুল , কলেজ বা বিশ্ববিদ্যালয় গুলোতে স্যার এর কানে একটা মোবাইল থাকবে আর সব ছাত্র ছাত্রীরা ক্লাসে স্যার এর সাথে গ্রপ কনভারসেশন এ ক্লাস করবে ।
সারা পৃথিবী তখন মোবাইলময় হয়ে যাবে সবাই মোবাইলে কথা বলবে যাদের মোবাইল থাকবেনা তাদের ভিন্ন চোখে দেখা হবে ।
যাদের যত জায়গা , জমি , ফ্লাট আছে তারা সব কিছু বিক্রি করে দিবেন অথবা যারা চাকরী করে তাদের সব বেতন খরচ হয়ে যাবে মোবাইল কোম্পানির পিছনে । কারন কথাতো বলতেই হবে নাহলে দিন রাত চলবে কিভাবে , মানুষ কি কথা ছাড়া থাকতে পারে । শুধু কথা বলার মাধ্যম পরিবর্তন হয়ে যাবে ।
মুখোমুখি নয় কথা হবে মোবাইলে মোবাইলে ।
আর মোবাইল কোম্পানিগুলো বলবেন , যতদুরে থাকুন আমরা আছি আপনাদের পকেট খালি করার সেবা দেওয়ার জন্য ২৪ ঘন্টা ।
আমাদের সাথেই থাকুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



