somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে ঢাকার জ্যাম এবং জনসংখ্যা কমতে পারে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাহিরের দেশে যোগাযোগের অন্যতম মাধ্যম হোলো রেল যোগাযোগ , বেশী দূরে গেলাম না এমনকি আমাদের পাসের রাষ্ট্র ইন্ডিয়াতে প্রতিদিন লাখ লাখ লোক ট্রেনে ভ্রমন করে , অনেকে আছে যারা ১০০ মাইল বা এর থেকে আরো দূর থেকে অফিস করতে আসে আবার তাদের নিজস্ব গন্তব্যস্থলে চলে যায় । এবং এই খাত থেকে ইন্ডিয়ান সরকার প্রচুর রাজস্ব আদায় করে থাকে ।

আপনি একটা জিনিস চিন্তা করেন আমাদের ঢাকা থেকে কুমিল্লা , চাঁদপুর ,গাজীপুর , ময়মনসিংহ , নরসিংদী , মুন্সিগঞ্জ বেশী একটা দূরে নয় , বড়জোর সবগুলা জেলা থেকে ঢাকার দূরত্ব ১০০ থেকে ১৫০ মাইলের মধ্যে । একটা উধাহারন দেই ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৩.৮ কি.মি , আমরা যদি বাসে যাই সময় লাগে ২ ঘণ্টা কি ৩ ঘণ্টার কাছাকাছি । আবার ঢাকা থেকে ময়মনসিংহ এর দূরত্ব ১৪৬.৮ কি.মি , কিন্তু যেতে সময় লাগে ৪ ঘণ্টার উপর কারন ঢাকা থেকে ময়মনসিংহের রাস্তার বেহাল খারাপ অবস্থা । নরসিংদী আর মুন্সিগঞ্জ আরো কাছাকাছি তারপরও ১ কি ২ ঘণ্টার উপর সময় লাগে । মূলত জ্যামের কারনে ।

এই ক্ষেত্রে দেখা যায় কি , এসব অঞ্চলের লোকেরা তখন বাধ্য হয়ে ঢাকায় পরিবার সহ বাসা ভাড়া করে থাকে , বেতন যা পায় তার অর্ধেকের বেশী চলে যায় বাসা ভাড়া দিতে , তাছাড়া খাবার খরচ আছে আরো কতো কি । কিন্তু তারা যদি তাদের নিজ জেলা শহরে থাকতো ওই খান থেকে এসে তারা ঢাকায় অফিস বা ব্যবসা করতো তাদের জীবনযাত্রার খরচ অনেক কমে যেতো । কারন জেলা বা উপজেলা অঞ্চল গুলোতে মোটামুটি অনেকের বাড়ি থাকে বা ওই খানে বাসা ভাড়া অনেক কম , তুলনামূলক ভাবে ঢাকা থেকে খাবার বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক কম হয়ে থাকে । তখন খরচ অনেক কমে যায় । আর সবচেয়ে ভালো যেটা হয় ঢাকা হলো আমাদের রাজধানী শহর এটার উপর থেকে অধিক জনসংখ্যার চাপ অনেক কমে যায় । তখন দেখবেন ঢাকায় বাসা ভাড়া বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক কমে গিয়েছে , কারন তখন আগের মতন জনসংখ্যার অতোটা চাপ থাকবে না ।

আমাদের মাননীয় সরকার যদি উন্নতমানের আধুনিক রেল যোগাযোগের ব্যাবস্থা করতে পারে এসব জেলাগুলোর সাথে , তাহলে কিন্তু আমাদের ঢাকার উপর থেকে কিন্তু অনেকটাই চাপ কমে যাবে । দেখা যাবে তখন এখন যা লোক থাকে তার ৬০% ঢাকায় থাকছে আর বাকি ৪০% প্রতিদিন অফিস শেষ করে যে যার জেলাতে চলে যাচ্ছে, তখন ঢাকায় অনেকটা পরিবেশ দূষণ ও কমে যাবে । ঢাকার উপর চাপ ও অনেক কম পড়বে ।

আরেকটা কথা না বললেই নয় , এটা আমাদের এম,বি,এ ক্লাসের এক স্যার বলেছিলো । স্যার মূলত ছিল ব্যাংকার আর পার্ট টাইম প্রফেসর । তিনি একদিন ক্লাসে সুন্দর একটা কথা বলেছিলেন , স্যার এর বাসা ছিলো উত্তরা আর অফিস ছিলো মতিঝিল , তা স্যার কে প্রতিদিন অফিস এর জন্য উত্তরা টু মতিঝিল বা মতিঝিল টু উত্তরা বাসায় আস্তে হতো , স্যার এর অবশ্য নিজস্ব একখানা গাড়ি ছিলো । তা স্যার আমাদের বলতো যা বেতন পাইরে বাবা তার অর্ধেকের বেশী চলে যায় আমার এই গাড়ি মেইনটেন্স করতে কিন্তু তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য এই গাড়িটা কিনতে হোলো । কিন্তু উত্তরা টু মতিঝিল যদি ভালো মানের এসি বাস থাকতো তাইলে আমি গাড়ি কিনতাম না বাসে চরতাম । উত্তরা থেকে মতিঝিল কিন্তু এসি বাস আছে কিন্তু কিছু দিন পড় পড় বন্ধ হয়ে যায় । তাই অনেকেই সি,ন,জি ভাড়া বাঁচাতে একটা গাড়ি কিনে ফেলে । এদিকেও আমাদের মাননীয় সরকারের নজর দিতে হবে ঢাকায় ভালো ভালো উন্নতমানের বাস সার্ভিস চালু করতে হবে তাহলে অনেকে গাড়ি কিনবে না , কারন একটা বাস ৫০ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন বা আরো বেশী হয় আর একটা গাড়িতে বড়জোর ৪ জন বসতে পারে আর খরচ ও অনেক কমে যায় । তফাৎটা দেখেন ।

মাননীয় সরকার মহোদয় , দয়া করে আমাদের ঢাকাকে অধিক লোকসংখ্যা ও পরিবেশ দূষণ থেকে বাচাতে ভালো ও উন্নত মানের এসি বাস ও উন্নতমানের রেলের ব্যবস্থা করা দরকার । তাহলে ভবিষৎ এ যানজট বলতে ঢাকাতে কিছুই থাকবে না । ঢাকা হবে পৃথিবীর অন্যান্য শহরের রোল মডেল । স্বপ্ন দেখতে আমাদের দোষ কোথায় ।


৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×