somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই শুক্রবার হারিয়ে গেছে

৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিলো , যখন শুক্রবারের জন্য অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকতাম । তখন আমাদের কাছে শুক্রবারের সংজ্ঞা ছিলো অন্য এক রকম, শুক্রবার মানে ছিলো অনেকটা ঈদ এর মতন , কারন সপ্তাহের এই একটি দিন বাংলাদেশের বেশির ভাগ সরকারী , বে-সরকারী ,আধা সরকারী বা প্রাইভেট অফিস , স্কুল , কলেজ বন্ধ থাকতো মোদ্দা কথা শুক্রবার ছিল আমাদের দেশের সাপ্তাহিক একমাত্র সরকারী ছুটির দিন । এইদিনে আমি সব সময় দেরী করে ঘুম থেকে উঠতাম , আবার এদিন স্কুলে না যাওয়া , সারাদিন খেলাধুলা করা , এছাড়া সপ্তাহের এই একটি দিন বাংলাদেশ টেলিভিশন সকাল বেলা খুলতো এবং ছোটদের জন্য ভালো কিছু অনুষ্ঠান হতো , বাসায় ভালো রান্না হওয়া । তারপর আবার বন্ধুরা সবাই এক সাথে জুম্মার নামাজ পরতে যাওয়া , বিকাল বেলা এলাকা থেকে বের হয়ে অন্য কোন দর্শনীয় স্থানে যাওয়া বা আম্মার সাথে আত্মীয় সজনের বাসায় ঘুরতে যাওয়া । আর শুক্রবার মানে ছিল ঢাকা শহর ফাঁকা , আরো কতো কি যে আনন্দময় ছিলো আমাদের সেই ঐতিহাসিক শুক্রবারে ।

কিন্তু এখনকার শুক্রবারের সংজ্ঞা পরিবর্তন হয়ে গিয়েছে তার জন্য আমার শুক্রবারকে ঐতিহাসিক বলা , কারন সেই আগের শুক্রবারের সাথে এখনকার শুক্রবারের আকাশ পাতাল তফাৎ বলতে পারেন স্বাদের একটা বিশাল পরিবর্তন ,বলতে পারেন যুগের হাওয়া বদলেছে । বর্তমানে বেশীর ভাগ প্রাইভেট অফিস বা মাল্টি-ন্যাশনাল কোম্পানি গুলো শুক্রবার তাদের অফিস খোলা রাখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সময় অনুযায়ী , তাদের অফ ডে থাকে রবিবার । তাছাড়া সরকারী , আধা-সরকারী যে কোনো চাকুরীর জন্য পরীক্ষাগুলো সাধারনত শুক্রবার হয়ে থাকে । তাছাড়া বিগত বৎসর গুলোতে রাজনৈতিক অস্থিরতার কারনে দেশে হরতাল বা অবরোধ বেশী হচ্ছে , তাই এখন স্কুলের বা কলেজের পরীক্ষা গুলো শুক্রবারেই হয়ে থাকে । যা আমরা এ বৎসর দেখেছি , এ বৎসরটায় জে,এস,সি - জে,ডি,সি - এস,এস,সি বা এইচ,এস,সি বা বিশ্ববিদ্যালয় গুলোর অনেক পরীক্ষা শুক্রবারে হয়েছে এমনকি এ লেভেল ও লেভেল এর শিক্ষার্থীরা রাত্রে পরীক্ষা দিয়েছে । এখন সপ্তাহের অন্যান্য দিনের থেকে শুক্রবারেই মানুষের কাজের চাপ বেশী থাকে ।

এই ২০১৩ তে দেশের পরিবেশ পরিস্থিতির কারনে শুক্রবার অন্য সাধারণ দিনের মতোই একটা দিন । আগের সেই ভালো লাগার আমেজ নেই , গত কয়-এক মাসের অবরোধে , হরতালের কারনে আজকাল শুক্রবার ব্যাংক , বীমা বা অতি জরুরী কিছু সরকারী অফিস খোলা থাকে ।

ইদানীং তাই আমি শুক্রবারে বাসা থেকে বেশী একটা বের হইনা , কারন এই দিন যে রকম ভয়ংকর রকমের জ্যাম হয় সপ্তাহের অন্যান্য দিনগুলোর কাছে তা নস্যি , তাই আমার কাছে সেই আগের শুক্রবারের ইমেজটা আর নেই । এখন আমার কাছে শুক্রবার মানে ঘরে বসে থাকার দিন ।

বলতে পারেন এখন শুক্রবার ছুটির দিন না অন্যান্য দিনগুলোর মতো এক সাধারন দিন । শুক্রবার এখন রঙিন থেকে রঙহীন হয়ে গিয়েছে ।


২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×