somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুকনো ভাবে নতুন বৎসর উদযাপন

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুকনো ভাবে একটা ঘটনাবহুল বৎসর পাড় হলো আগমন দিলো আরো একটি নতুন বৎসরের । নতুন বৎসর উদযাপনে আগের মতন সেই আনন্দ উৎসব ছিলোনা বন্ধুদের মাজে । প্রাণচঞ্চলতার অভাব ছিলো অনেকের মধ্যে , দিনে দিনে আমরা যতই সামনের দিকে এগুচ্ছি ফিকেহিন হয়ে যাচ্ছে আমাদের নতুন বৎসর উদযাপনের আনন্দ ।

আমাদের সেই তথাগথিত নিয়মের বেড়াজালে প্রতি বৎসর একসাথে রাত্রে আড্ডা দেওয়া আর নির্দিষ্ট সময় পড়ে যে যার বাসায় চলে যাওয়া । এ যেন এক নিয়মের গণ্ডির ভিতর আমরা আটকিয়ে আছি , নেই কোনো বাধ ভাঙ্গার আওয়াজ , সবাই কি জানি এক অজানা আশঙ্কায় ভুগছে । নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার পর হুড়োহুড়ি পড়ে যায় কে কার আগে চলে যাবে । আমরা আসলেই অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে গেছি । হয়তো মনে কিছু করার একটা ইচ্ছে থাকে কিন্তু কি এক অদৃশ্য রশির দাড়া সবাই বাঁধা পড়ে আছে । ইচ্ছে আছে আরো কিছুটা সময় থাকার কিন্তু তাও চলে যেতে হয় ।

২০১৪ থেকে ১০ টি বৎসর পিছে ফিরে গেলাম । ঠিক সময়মত বন্ধুরা সব একে একে হাজির কেউ ফেরার নাম করছে না সবার মুখে একটা চাঁপা উল্লাসের ভাব কাজ করছে , করবে না কেনো আজকে যে আমরা সবাই এক সাথে সারা রাত থাকবো । আজ আমরা সেই ধরা বাঁধা নিয়মের মধ্যে নেই সারা রাত্রি ক্লান্তিহীন ভাবে আনন্দ করবো , রাত্রে খিচুড়ি রান্না হবে সারা রাত ২৯ ( কার্ড ) খেলা হবে । ফজর পর্যন্ত কাউকে এক বিন্দুও ক্লান্তিহীন মনে হবে না , একবারে ফজরের পর সবাই আস্তে আস্তে ঘুমুতে যাবে ।

আর ১০ বৎসর পড়ে কেউ থাকা তো দূরের কথা কে আগে যাবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যায়
হয়তো আমরা আর আগের মতন কিশোর নেই , সবাই মধ্যবয়স্ক লোকে পরিণীত হয়েছি , তাই সবাই একটা পিছুটান অনুভব করি , আমাদের সবারি একটা পিছুটান আছে যাহা অস্বীকার করার উপায় নেই ।

আমার বন্ধুরা কে কি ভাবে আমি জানি না , আমি সব সময় খুব নস্টালাজিয়া তে ভুগি । আমার কাছে অতীত বলতে কোন শব্দ নেই আমার কাছে যাহা আছে সবই বর্তমান আবার অতীত , আমি অতীত বর্তমান কে একসাথে নিয়ে থাকতে খুব ভালবাসি । অনেকটা সেকেলে চিন্তা ভাবনা । তাই আমি আগেও যাই ছিলাম এখনো তাই আছি পরবর্তীতে তা থাকার চেষ্টা করবো ।

অনেক কিছু বলে ফেলালাম , যাহার একটি বর্ণ বানানো নহে , সবটুকু আমার হৃদয়ের অন্তস্তল থেকে বলা । কিছুটা আবেগি বলতে পারেন , সামলানোর চেষ্টা করি কিন্তু হয়ে উঠে না । বরঞ্চ মাজে মধ্যে অতিরিক্ত করে ফেলি ।

যাহোক অনেক কথা বলে ফেললাম , নতুন বৎসর ২০১৪ আপনাদের জন্য শুভ হোক আপনাদের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছনা যেন পূর্ণ হয় । কোন উপদেশের ধারে বা কোন ভালো কাজ করার কথা বললাম না , আপনার দাড়া আপনা মন নিয়ন্ত্রিত হয়ে থাকে মনকে ভালো পথে পরিচালিত করুণ , আর চেষ্টা করবেন আপনার দাড়া যেন কেহ অপকৃত না হয়ে থাকে ।

আবারো ২০১৪ এর শুভেচ্ছা রইলো ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×