কুমীর বলছে কিরে বাঁদর , কি করছিস সারাদিন কলা গাছে ?
নিচে একটু নেমে আয় তোর সাথে সুখ দুঃখের অনেক কথা আছে ।
বাঁদর বলে, তোমার সাথে , আমার এমন কিবাই আবার কথা ,
গাছে থাকলে অনেক লাভ, আছে কলার থোকা ।
কুমীর রেগে গিয়ে বলে ওরে হতভাগা আয়না তুই নিচে ,
তোর সাথে আমার সত্যি জরুরী কথা আছে ।
বাঁদর বলে আমিতো আছি গাছে ,
নামতে হবে অনেক দেরী ,
তার চেয়ে তুমি এক কাজ করো,
নিচ থেকে কথা বলো জোরে জোরে ,
আমি ঠিকমত তোমার কথা শুনতে পাবো গাছের উপরে ।
কুমীর এবার সত্যি গেলো রেগে ,
বললো এবার আমি তোকে ঠিকমতো পেলাম না বাগে ,
যদি একবার নামতি নিচে ,
ঘিলে ফেলতাম এক নিমিষে ।
বাঁদর বলে ওরে কুমীর আমি কি এতো বোকা ,
গাছে যখন আছে কলার থোকা ,
নামবো আমি কেন নিচে ,
তারচেয়ে বেশ ভালো আছি আমি এই গাছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



