জীবন সেই এক জীবনই ,একটাই চাঁদ, একটাই নদী – ভালোবাসার একটাই রঙ ,একটাই কাছে আসা একটাই বয়ে যাওয়া, এক, দুই, তিন নিরবধি। ভালো থাক স্বপ্নেরা ,ভালো থাক বেঁচে থাকা, ভালো থাক ভালোবাসা , ভালোথাক হঠাৎ হাত ধরতে চাওয়, ভালো থাক ফুল ,ভালো থাক ঘর বাধা এক সাথ, ভালো থাক সব প্রেম। ভালো থাক লুকায়িত ইচ্ছেরা, ভালো থাকও তুমি এক বস্তা অভিমান নিয়ে।
আমি ত ভালই আছি, কিছু ব্যাথারা রক্ত ঝরাক বুকের গভিরে, রাত্রি কাটুক না হয়, আকাশের গায়ে লেপটে থাকা চাদের দিকে তাকিয়ে।
আমি ত ভালই আছি, নির্ঘুম রাত্রি জাগরণের ক্লান্ত শরীর, বাতাসের গায়ে ভর দিয়ে দেখছি নির্মল প্রভাত।ভোরের বাতাসেরা ফুটাক না হয়, অজস্র যন্ত্রানার সূচ আমার হৃদয়ে।
প্রভাতের কাকেরা না আজ আবার সেই পুরনো স্লোগান দিক............
"তুমি একা, সঙ্গিহীন, ভালোবাসা হীন, তুমি প্রেমহীন, নিঃসঙ্গ"
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



