আমার কাছে পৃথিবীর অষ্টম আশ্চার্যের নাম "Movie Bangla" চ্যানেলটি৷৷
যখন প্রথম এটার কথা তখন খুবই খুশি হয়েছিলাম ভেবেছিলাম ঢালিউডের সুদিন এই ফিরল বলে৷
কিন্তু এখন চ্যানেলটি আমার কাছে চরম হতাশার নাম৷ কেননা চ্যানেলটা চালু হওয়ার পর পাঁচ-ছয় মাস পেরিয়ে গেলেও এখনও চ্যানেলটি কুমিল্লা জেলার কোথাও দেখা যাওয়ার খবর পাওয়া যায় নাই
প্রতিদিন ডিস লাইনে নিত্যনতুন ভারতীয় চ্যানেলের আগমন ঘটে৷ কালারস বাংলা নামে একটা চ্যানেল তো মাস খানেক আগে সম্প্রচার শুরু করে ইতিমধ্যেই কুমিল্লার ঘরে ঘরে জায়গা করে নিয়েছে৷ আর হলফ করে বলতে পারি দেশের 64 জেলাতেও এই একই অবস্থা৷ অথচ দেশের চ্যানেল হয়ে "Movie Bangla" মাসের পর মাস বেশির ভাগ জেলায় দেখা যাচ্ছে না ফলে অনেকে এটির নামটাও জানতে পারছে না৷ অথচ ফালতু একটা সিরিয়ালের চ্যানেল হয়ে কালারস বাংলা প্রথম দিন থেকে সারা দেশে সম্প্রচারিত হচ্ছে৷ রাতারাতি জনপ্রিয়তাও পেয়ে যাচ্ছে৷ ব্যাপারগুলো সত্যিই দুঃখ জনক৷ জানি না এটার জন্য কাকে দোষ দিব ক্যাবল আপারেটরদেরকে, দেশের বেঈমান জনগনকে নাকি চ্যানেলটি উদ্দোক্তাদের অসচেতনতা, অব্যাবস্থাপনাকে৷
যাইহোক, ঢালিউড ভিত্তিক একটি চ্যানেলই পারে বাংলাদেশী সিনেমাকে অনেকটা পাল্টে দিতে৷ বিশেষ করে বাংলাদেশী সিনেমাকে ঘিরে যেসব ভ্রান্ত ধারনা সাধারন জনগন ও তরুন প্রজন্মের আছে তার অনেকটাই মুছে দিতে পারে একটি চ্যানেল৷ কিস্তিমাত, দেশা, ছুয়ে দিলে মন এর মতো ঢালিউডের নতুন প্রজন্মের ছবি গুলোর কথা ছড়িয়ে পড়তে পারে চারিদিকে শুধু একটা চ্যানেলের মাধ্যমে৷
আশা করি চ্যানেলটা একদিন সারা দেশে সম্প্রচারিত হয়ে, আমার মতো ঢালিউডের হাজারো শুধাকাঙ্খীর আশা আকাঙ্খা পূরন হবে৷ ততদিন পর্যন্ত নীরব দর্শক হয়ে দেশের সংস্কৃতিতে ভারতীয় চ্যানেল, সিনেমার ভয়াবহ ছোবল নীরব দর্শক হয়ে দেখতে থাকি৷ আর দীর্ঘশ্বাস ফেলতে থাকি৷ আমার মতো সাধারন নাগরিকের এর বেশি কিইবা করার আছে?
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




