ঈদের মুক্তি প্রতিক্ষিত ঢালিউড ছবির তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি মানসম্মত চলচ্চিত্র 'পদ্ম পাতার জল'৷ কয়েক দিন ধরেই ছবিটির অফিশিয়াল পেজে ঠিক সময়ে সেন্সর পেলে ছবিটি ঈদেই মুক্তি পাবে এমন কথা বলা হচ্ছে৷
.
ঈদে হাই ভোল্টজ অগ্নি 2, শাকিব খনের লাভ ম্যারেজ ও আরো ভালাবাসবো তোমায় এই তিনটা ছবির সাথে 'পদ্ম পাতার জল' এর মতো ছবি রিলিজ দেওয়াটা একটু রিক্স হয়ে যাচ্ছে
.
আমাদের চলচ্চিত্র শিল্প অনেক বেশি সম্ভাবনাময়। এখানে প্রতিযোগীতা হয়নি বলেই ধীরে ধীরে আমরা পিছিয়ে যাচ্ছি। ১৪০০ হল থেকে ৩০০ তে আসার একটাই কারণ, প্রতিযোগীতার অভাব। যদি প্রতিযোগীতা থাকতো তবে চলচ্চিত্র কখনোই মুষ্ঠিমেয় হয়ে যেত না। আমরা প্রতিযোগীতায় বিশ্বাসী। সেক্ষেত্রে সব ভালমন্দ সাথে নিয়েই আমাদের সামনের দিন পেড়োতে হবে।
.
আর সবচেয়ে বড় কথা, একটা সুন্দর গল্প ও কাহিনী নির্ভর চলচ্চিত্র যদি বানানো হয় তবে সত্যিই দর্শকরা ঐ ৫০ টাকা দিয়েই সিনেমা হলে গিয়ে সিনেমাটি তো
দেখবেই এবং পরবর্তী সময়ে সংরক্ষণে রাখার জন্য ডিভিডিও কিনবেন। এর নজির আমরা বেশ কয়েকবার দেখেছি।
.
সত্যি বলতে, যতই ঢাক ঢোল পেটানো হোক না কেন, চলচ্চিত্র মুক্তির পর দর্শকদের ভালো লাগার পরই চলচ্চিত্রটির মূল্যায়ন হয় এবং তা কতদিন টিকবে তার নির্ধারণ হয়। আমাদের সম্পূর্ণ দেশীয় এই
চলচ্চিত্রটির মূল্যায়নটা না হয় ছেড়ে দিলাম দর্শকদের কাছে, তারাই নির্ধারণ করুক আমাদের ভবিষ্যৎ।
.
.
ওদের দৃষ্টিভঙ্গি ও কনফিডেন্স বেশ ভাল্লাগছে৷ ছবিটা নিয়ে আমি বেশ আশাবাদী৷ ঈদে সুযোগ পেলে সবার আগে এই ছবিটাই দেখতে চাই (অগ্নি টু এর আগে)৷
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




