somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমজনতার অবরোধ কথন

১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি নিজের কাজে দিনাজপুর যাই জানুয়ারির ২ তারিখে। দুই তিনদিনের মধ্যে ঢাকায় আশার প্ল্যান ছিল। ৪ আর ৫ তারিখ সরকারের সারাদেশ অবরোধ আমাকে আটকে দিলো ঢাকা ফেরা । তারপর বিরোধী দলের একটানা অবরোধ দিলো আমাকে আরও আটকে। ৯ তারিখে আমার জনতা ব্যাংকের পরীক্ষা। দূরপাল্লার বাস বন্ধ, বাসের কাঊণ্টার বন্ধ, লোকাল বাসও চলেনা। ট্রেন এর টিকিটের হাহাকার। অবশেষে ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষাটা দিতে পারলাম না। যাই হোক এখন চাকরী তো বাঁচাতে হবে। শুরু হল ঢাকায় ফেরার চেষ্টা। বহু কষ্টে ১১ তারিখ সকাল ৯ টার ট্রেনের দুইটা টিকেট পেলাম। গন্তব্য ফুলবাড়ি ( দিনাজপুর) টূ ঢাকা। সকালে ষ্টেশনে পৌছে শুনি ট্রেন এখনো ঢাকা থেকেই আসে নাই, দিনাজপুর যাবে তো দূরের কথা। শুনলাম সন্ধ্যায় নাকি আসবে। সন্ধ্যা ৫ টায় আবার আসলাম ষ্টেশনে। তখনও ঢাকা থেকেই ট্রেন আসে নাই। এই শীতের রাতে ষ্টেশনে শুরু হল ট্রেনের জন্য অপেক্ষা। আমি আর আমার স্ত্রী প্লাটফর্মে বসে। রাত ২.৩০ এ ট্রেনটা ঢাকা থেকে আসে পরে দিনাজপুর হয়ে ভোর ৬ টায় ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় পুরো শীতের রাতটা (দিনাজপুরের শীত) অর্থাৎ ৯ ঘণ্টা ষ্টেশনে বসা। আমাদের শরীর মৃত মানুষের চেয়েও ঠাণ্ডা। কী পরিমাণ কষ্ট হতে পারে দুইটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য। মানুষ হয়েও কুকুরের মতো বেচে থাকার মতন। কাকে বলবো এই কষ্টের কথা, কেন বলবো? কে শুনবে ? কার ঠ্যাকা? দেশবরেণ্য রাজনীতিবিদেরা, আপনারা একদিন সোনার প্রাসাদ ছেড়ে অন্তত একদিন সাধারণ মানুষের মতো জীবন ধারণ করুন, বুঝবেন এই হরতাল, অবরোধে মানুষের কী কষ্ট। By The Way ( নগ্ন ভাবে উপস্থাপন করার জন্য ক্ষমাপ্রার্থী ) ১৩ ঘণ্টা অপেক্ষা শেষে ট্রেনে চড়ার পর এক মহিলা এসে আমাদের বলছে আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে একটা সিট দেন!!!!!!!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×