চরম এক অস্থিরতা চারদিকে । মানুষের মনে কোন শান্তি নেই । গত কয়েক দিনের সহিংসতায় নিহত প্রায় ৭০ জন । আজকেও বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে । বিএনপিও এখন মাঠে । আবার আগামীকাল থেকে লাগাতার ৩ দিন হরতাল । বর্তমান পরিস্তিতি অব্যাহত থাকলে এই ৩ দিন আরো জানমালের ক্ষয়-ক্ষতি হবে এটা নিসন্দেহে বলা যায় । একটি বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত ইদানিং কালের রাজনৈতিক সহিংসতা গুলো শহর বন্দর পেরিয়ে গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়েছে । যা সামনে ভয়াবহ পরিস্তিতির ইংগিত বহন করে । বর্তমান সহিংসতা গুলোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা যথেষ্ট বিতর্কিত । রাবার বুলেট-টিয়ারশেল নিক্ষেপ না করে বরং সটগান থেকে গুলি করার দিকে তারা বেশি মনযোগি । আর জামাত-শিবিরও যথেষ্ট ধর্যের পরিচয় দিতে পারছেনা । নিহত এতগুলো মানুষের পরিবারের দায়বার কি জামাত-শিবির নিবে? তাই বলি সহিংসতা কোন সমধান নয় । যুদ্ধপরাধের প্রশ্নে জামায়াতকে বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করতে হবে । সরকারি দল আওয়ামীলীগকে বুঝতে হবে হিংসা হিংসারই জন্ম দেয় । হিংসার পথে কোন সমাধান নয় । আর আওয়ামীলীগকে জামায়াতের বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করতে হবে । আওয়ামীলীগ চাইলেও বাংলাদেশ থেকে জামাত-শিবির নির্মুল করা সম্ভব নয় । কারণ অনেক দেরি হয়ে গেছে । এখন একই বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাস । এক ভাই আওয়ামীলীগ করলে অন্য ভাই জামায়াত আবার বাপ আওয়ামীলীগ কিন্তু ছেলে শিবির । এই রকম নজির আমাদের সমাজে অহরহ দেখা যায় । তাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে হবে, যাতে ভ্রাতৃঘাতী কোন যুদ্ধে আমরা লিপ্ত না হই । একটা বিষয় মনে রাখতে হবে এই দেশটা কোন নির্দিষ্ট দলের নয় এই দেশটা সকলের । সব কথার শেষ কথা হচ্ছে, বর্তমান পরিস্তিতি থেকে দেশের ১৬ কোটি মানুষকে মুক্তি দিতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিতে হবে । দেশকে রক্ষা করুন । দেশের মানুষ শান্তি চাই। দেশে এমন শুরু হলে কারোর জন্যই ভালো হবে না ।
চরম অস্থিরতা চারদিকে
ATEO'র এ কেমন দেনা পাওনা ???

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।