আমি যখন জীবন রবিটাকে ঝলমল করে প্রস্ফুটিত হতে দেখি, তখন কোত্থেকে যেন এক টুকরো কালো মেঘ এসে ঢেকে দেয় তাকে! অন্ধকার হয়ে আসে আমার পৃথিবী ।
~
আমি যখন নীল আকাশে সাদা বক গুলোকে মুক্ত বিহঙ্গর মত উড়তে দেখি, তখন মনে হয় আমার স্বপ্নগুলো ডানা মেলে মুক্ত আকাশে উড়াউড়ি করছে!
কিন্তু কোত্থেকে যেন ঝড়ো হাওয়া এসে মুহুর্তেই সাদাবক গুলোকে তারিয়ে দেয়, আমার স্বপ্নগুলো এভাবেই হারিয়ে যায় !!
~
আমি যখন জীবন প্রদীপটাকে জল জল করে প্রজ্জলিত হতে দেখি, তখন মনেহয় কিছু আশা এখনো আছে ! কিন্তু বাস্তবতায় দেখি হয়ত তেল ফুরিয়ে যাচ্ছে, প্রদিপটা নিভু নিভূ করছে !!!
~
আমি যখন মোবাইলটাকে একমাত্র সঙ্গি ভেবে কাছে টেনে কিছু করতে যাই তখন ধপ করে লো ব্যাটারী শাটডাউন হয়ে যায় !!
আমি ভাবি ও কিছুনা, হয়ত এভাবেই একদিন আমারো ব্যাটারী শেষ হয়ে যাবে হয়ত শাটডাউন হয়ে যাবো আমি ।
~
তখন হয়ত কেউ আফসোস করে দুফোঁটা অশ্রু ঝড়াবে! কিন্তু সেদিন থাকবেনা কোনো মেঘের আড়াল, থাকবেনা কোনো ঝড়ো হাওয়া, কাজে লাগবেনা কোনো তেল !!
সেদিন মুক্তি পেয়ে যাবে সব ।
~
আমি হতাশ নই, নিরব চিত্তে ভাবি, হয়ত সৃষ্টিকর্তা এর মাঝেই কোনো কল্যান রেখেছেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



