somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও আমার দেশ....

১৫ ই জুলাই, ২০১২ সকাল ৮:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

..........
আজ বিশ্বকবি বেঁচে থাকলে না জানি ‘সার্থক জনম মাগো জন্মেছি এদেশে’ অথবা
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ কবিতা গুলো বাদ দিয়ে দিতেন।
অথবা জীবনানন্দ দাশ ‘বাংলার মুখ আমি দেখিয়াছি ,তাই আমি পৃথিবীর রূপ
খুঁজিতে যাই না আর’ লিখার জন্য স্যরি বলে লিখতেন ‘ছেড়ে দে মা কেঁদে বাচি,
অন্য দেশের রূপ খুঁজি’ ।আমাদের সৌভাগ্যবান বলতে হবে জাতি হিসেবে এই অপমান
থেকে রক্ষা পাওয়ার জন্য ।

ভাবছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নি দু’চার কথা লিখব ।
কিন্তু লিখে কি হবে , কথায় বলে ‘যা লাউ, তা কদু’।বলে লাভ নেই
এমনিতেই বেসরকারি স্কুল-কলেজ গুলো রাজনীতির সাথে মোটেই পরিচিত নয়, তাই
সেই সব প্রতিষ্ঠান থেকে যারা পাবলিক বিশ্ব বিদ্যালয়ে আসে তাদের জন্য বড়
বেশি কষ্ট হয় ।যখন দেখি,পড়ি বেসরকারি স্কুল-কলেজ গুলোর সামনে ‘এই
প্রতিষ্ঠান সম্পূর্ন রাজনীতি মুক্ত’। তখন আশংকা জাগে না জানি কখন কোন
সরকারও বলে ফেলবে ‘এই সরকার সম্পূর্ন রাজনীতি মুক্ত’!



আমেরিকার সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন একবার রাষ্ট্রের অর্থনীতির এক
শোচনীয় অবস্থায় বিভিন্ন জনের শেলসম বাক্ আঘাতে অতিষ্ট হয়ে বলছিলেন ‘It
is economics, stupid’ । অর্থাৎ জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে ব্যর্থ হলে
,ক্ষমতায় থাকা বড় দায় ।

একদিকে বিশাল অদক্ষ বেকার জনগোষ্ঠী আর অন্যদিকে সম্পদের
স্বল্পতা,পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে মহামন্দা । ত্রাহি অবস্থা । কোনটি
ছেড়ে কোনটা ধরি ।এমন অবস্থায় যদি মাননীয় অথর্মন্ত্রী সাহেব আর কিছু করতে না
পারলেও শেয়ার কেলেংকারি হোতাদের মুখোশ খুলে দিতেন , তাহলে তার জন্য
নোবেল অর্জন কোন ব্যাপারই ছিল না । আমরা জনগন তাকে আবার নির্বাচনে ভোট
দিলে সেটাই কি সবচেয়ে বড় নোবেল হত না? কিন্তু মন্ত্রি সাহেব জাতির সাথে
যে লুকোচুরি খেললেন তাতে বেঁচে থাকতে মন্ত্রি হওয়ার স্বাদ আর পাবেন বলে
মনে হয় না । একবার মাননীয় কৃষিমন্ত্রি ,আমার অতিপ্রিয় নেত্রী আঞ্চলিক
ভাষায় বলেছিলেন ‘ চাচার কবর কোথায় আর চাচি কাঁন্দে কোথায়’? অর্থমন্ত্রি
সাহেবের অবস্থাও সেই রকম । যা মন্ত্রি সাহেবের করার,বলার দরকার নেই তা
করেন ।আর যা করার দরকার তা করেন না ।

। কাঙগালিনী সুফিয়ার একটি গান গাইতে ইচ্ছে হল- ‘ঘুমিয়ে ছিলাম,ছিলাম ভাল,
জেগে দেখি বেলা নাই’। দেখেন তাইওয়ান মালয়েশিয়া কোথায় আর 'আমরা '।আমাদের
বেলা নাই ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১২ সকাল ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×