somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমুর বয়স আর বাড়বে না!

২০ শে জুলাই, ২০১২ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় এক বৎসর পরে বাড়িতে যাব , তাই মনের আনন্দে খুবই সকাল ঘুমিয়ে পড়ি । উদ্দেশ্য একটাই যেন সকাল সকাল গাড়ি ধরতে পারি ।তাই বিবিসি বাংলার খবর পড়া মাত্রই ঘুমিয়ে পড়ি । সকালে নিদ্রা থেকে জেগে bdnews24.com হুমায়ূন স্যারের মৃত্যুর খবর পড়ে নিজেকে আর ধরে রাখতে পারিনি ।স্যার আর জীবিত নেই ,আমি বিশ্বাস করতে পারিনি । আমি কখনও bdnews24.com এর কোন খবর মিথ্যা বলে মনে না করলেও আজ প্রথম আমার মিথ্যা বলে মনে হয়েছে । কিন্তু পরে ফেইসবুকে সাংবাদিক বারী ভাইয়ের স্ট্যাটাস পড়ে বুঝলাম সত্যিই আজ থেকে আর হিমুর বয়স বাড়বে না ।আমরা এতিম হয়ে গেলাম ।
আমার সাহিত্য পাঠ শুরু হয় স্কুল জীবনে 'মীর মোশাররফ হোসেন'র 'বিষাদ সিন্ধু' উপন্যাস পাঠের মধ্য দিয়ে । তাও বইটি ছিল স্কুল গ্রন্থাগার থেকে চুরি করা (আমার বই চুরির গল্প নিয়ে আরেক দিন লিখব) ।এর পর ড.লুৎফুর রহমান,শরৎচন্দ্রের 'উপন্যাস সমগ্রহ' সুনীল গঙ্গোপাধ্যায়ের 'অর্ধেক জীবন' বা রবীন্দ্রনাথের 'ডাক ঘর' 'গীতাঞ্জলী' অথবা নজরুলের 'অগ্নিবিনা' সহ অনেক লেখকের লেখা পাঠ করা হলেও হুমায়ুন স্যারের কোন লেখা আমার পাঠ করা হয়নি ২০১০ সাল পর্যন্ত ।কিন্তু ২০১০ সালে 'দৈনিক কালের কন্ঠে'র সাহিত্য ম্যাগাজিন 'শিলালিপিতে' স্যারের ' ফাউন্টেনপেন' বইয়ের কয়েক অংশ ধারাবাহিক ভাবে প্রকাশ করা হলে ,সেই যে স্যারের লেখায় আমি পাগল হলাম, আজ যা আমার প্রধান ঘুমের ঔষধে পরিনত হয়ে গেছে ।
উল্লেখ্য ২০১০ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল খারাপ হলে আমি মানসিক ভাবে এতোবেশি বির্পযস্ত হয়ে পড়ি যে কোন কোন রাত সারা রাত আমি জেগে জেগে কাটিয়ে দিতাম ।কিন্তু যখন থেকে স্যারের বই পড়া শুরু করে দিয়েছি ঠিক তখন খেকে স্যারের বই পড়া মাত্র আমার ঘুমের আর কোন সমস্যা হয়নি ।আর এখন স্যারের লেখা না পড়লে আমার ঘুমই আসে না ।এমনকি পরদিন কোন পরীক্ষা হলেও আগের স্যারের বই পড়া তার পর সময় থাকলে পরীক্ষার চিন্তা ।
অনেকদিন পরে বাড়িতে গেলেও সবার সাথে খুব একটা মজা করিনি । প্রয়োজন ব্যতিত আলাপ করতে ইচ্ছেই হয়নি । সেই যে সকালে আমার মন খারাপ হয়ে এখন তার রেশ এতটুকু কমেনি বরং বাড়তেছে ....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×