
নেত্রী! হাসপাতাল বানাইলা কী দিয়া?
ডাক্তার ওষুধ কিচ্ছুই নাই, ক্যামনে সেবা পাই?
নেত্রী! হাসপাতাল বানাইলা কী দিয়া?
কী হাসাপাতাল বানাইলা তুমি শূন্যেরও মাঝার?
বিল্ডিং আছে ডাক্তার নাই, চলে আরেক কারবার।
ভালা কইরা হাসাপাতাল বানাও,
হাসপাতাল আছে সেবা নাই- এমন যেনো হয় না আর।
ভাবনা-চিন্তা কইরা দেখো-
রোগ-বালাই যে কতো কষ্ট, মানুষ মরে শতশত।
ঘুরতে-ফিরতে বাঙ্গালোরে টাকা যায় কতো?
নেত্রী! হাসপাতাল বানাও মন দিয়া,
চিকিৎসা যেনো পাই, হয়রানি ছাড়া।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২১ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



