
পাঁচটি জেলার ইংরেজি বানানে নতুন নামকরণ করা হয়েছে। চট্টগ্রাম আগে ছিলো Chittagong, কিন্তু এখন Chattogram হবে। বরিশাল Barisal নয়, Barishal লিখতে হবে। কুমিল্লা নামের বানান Comilla এর বদলে Cumilla হবে। যশোর Jessore এর বদলে Jashore লিখতে হবে। আর বগুড়ার Bogra এর বদলে নতুন বানান Bogura হবে।
IPA ও ধ্বনিবিদ্যায় অজ্ঞতার কারণে পাঁচ জেলার নামকরণে মারাত্মক ভুল হলো। যাঁরা IPA ও ধ্বনিবিদ্যা বুঝেন, তাঁরা আশা করি নীতি-নির্ধারকদের ভুলগুলো শুধরে দিবেন। ভুলগুলোর প্রকৃতি হলো নিম্নরূপ:
১) হওয়ার কথা Chottogram; কিন্তু হয়েছে Chattogram যা উচ্চারিত হয় চাট্টগ্রাম,
২) হওয়ার কথা Borishal; কিন্তু হয়েছে Barishal যা উচ্চারিত হয় বারিশাল ,
৩) হওয়ার কথা Kumilla ; কিন্তু হয়েছে Cumilla যা উচ্চারিত হয় ছুমিল্লা,
৪) হওয়ার কথা Joshor; কিন্তু হয়েছে Jashore যা উচ্চারিত হয় যাশোরে,
৫) হওয়ার কথা Bogura; যা সঠিক হয়েছে Bogura যা উচ্চারিত হয় বগুরা।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২১ দুপুর ১২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



