somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজাউল করিম ফকির
ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

বাঙ্গলার নওয়াবী আমল (১৭১৭-১৭৫৭ খ্রিস্টাব্দ): আমাদের ঐতিহাসিক পরিজ্ঞান

২৪ শে মে, ২০২১ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নওয়াব নিজাম মুর্শীদকুলি খান ১৭১৭ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যবাদী শক্তির দুর্বলতার সুযোগে বাঙ্গলার ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি দাক্ষিণাত্যের এক হিন্দু পরিবারে হিন্দু হিসাবে জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাঙ্গলার ক্ষমতা অধিকার করে, তিনি বাঙ্গলা নিজামত প্রতিষ্ঠা করেন। এই নিজামত বংশানুক্রমিকভাবে ছিলো শিয়া ধর্মবলম্বী অধ্যুষিত। কাজেই স্থানীয় সুন্নী মুসলমানদের সাথে তাঁদের বনিবনা ছিলো না। তবে তাঁরা বাঙ্গলার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে, হিন্দু-মুসলমান উভয়ের সহযোগিতায় শক্তিশালী নিজামত প্রতিষ্ঠায় সচেষ্ট হন। সে আমলে যারা জমিদারী লাভ করেছিলেন, তাঁদের অধিকাংশই ছিলেন হিন্দু। কিন্তু এই নিজামত কার্যত: আভ্যন্তরীণ কোন্দল, মুঘলদের সাথে বৈরীতা, বর্গী ও মগ ক্ষাত্রশক্তির আগ্রাসন ইত্যাদি ফলে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছিলো। মুর্শীদকুলি খান প্রতিষ্ঠিত এই নিজামত ইংরেজদের হাতে সিরাজদ্দৌলার পতনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। কাজেই এই নিজামতের স্থায়ীত্বকাল ছিলো কেবল ৫০ বছর। আর সিরাজদ্দৌলা (মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ২৪ বছর) ক্ষমতায় ছিলেন কেবলমাত্র ৩৮০ দিন। এই বাঙ্গলা নিজামত শুরু থেকে শেষ পর্যন্ত ছিলো নড়বড়ে অবস্থায়। কাজেই নওয়াবী আমলের চশমায় মুসলিম বাঙ্গলার ইতিহাস মূল্যায়ন করা হলে, বাঙ্গলায় মুসলমান শাসনের ইতিহাসকে অবমূল্যায়ন করা হবে। কাজেই বাঙ্গলার স্বাধীন মুসলমান শাসনামলকে মূল্যায়ন করা হলেই, কেবল বাঙ্গলার মুসলমান শাসনকে সঠিকভাবে মূল্যায়ন করা যাবে।
বি.দ্র.: ইতিহাস আমার গবেষণার বিষয় নয়। সঠিক গবেষণা করতে হলে বিভিন্ন আমলে বাঙ্গলা সম্পর্কে লিখিত সংস্কৃত, ফার্সি ও পালি ভাষায় লিখিত বইগুলো পড়তে হবে। সে অর্থে আমি শুধু এখানে বাঙ্গলার ইতিহাসকে মূল্যায়নে দৃষ্টিকোণ পরিবর্তনের কথাটিই ইঙ্গিত করলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ দুপুর ২:০৬
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×