সেলিম - রং মিস্ত্রি সেলিম। কাল গুলিবিদ্ধ হয়েছিলেন, আজ মারা গেলেন।
অপরাধ ?
সন্ত্রাসিদের সন্ত্রাসি বলা !
সোহেল টেলিকমিনিকেশনের স্বত্বধিকারী সোহেলের কাছে চাঁদা চায়। চাঁদা না পেয়ে শাসিয়ে চলে যাচ্ছে।
কেউ একজন পেছন থেকে তাদের পরিচয় জানতে চায়। সেলিম পরিচয় করিয়ে দেয়,‘ সন্ত্রাসি, সন্ত্রাসি।
ব্যাস - ফিরে এসে সেলিমের বুকে গুলি করে। মুহূর্তে রং মিস্ত্রি সেলিমের বুক লালে লাল হয়ে যায়।
সন্ত্রাসিদের সন্ত্রাসি বলাটা রং মিস্ত্রি সেলিমের বোকামী ছিল কি না ? আমি সে বিতর্কে যাব না।
আমি শুধু বলতে চাই - রং মিস্ত্রি সেলিম, যে রং মিস্ত্রি আমাদের ঘরগুলো রাঙ্গিয়ে দিত, সে আর নেই।
কৃষ্ণচুড়া,হৃদয়ে কতটা ক্ষরণ হলে
তোমার মত লাল হওয়া যায় ?
আজ আমার ক্ষরণের কাল,
বড় ইচ্ছে করছে হয়ে যেতে লাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



