somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজু সিদ্দিক
রাজু সিদ্দিকের মননভুবন

আনন্দযাত্রা ( রম্য ) ১১

০৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কালুগুন্ডা চলে গেলে নয়ন উঠে দাঁড়ায়,‘এটা কী হলো !’
‘আমরা একটা বেত্তুমিজ্জা কাষ্টমারের খপ্পরে পড়ছি,’ তলতা কপালের ফোলা জায়গায় হাত ছোঁয়ায়ে কাতরে ওঠে,‘উ-উ-রে, উ-রে, উরে !’
‘কিন্তু আমার ক্যাপ ?’
‘ক্যাপ থোন, চেহারা দেখেন, অবস্থা কেরাসিন।’
নয়ন গালে হাত দেয়,‘ও মাগো !’
তারপর দুজনে মন খারাপ করে দাদুর কাছে আসে। দাদু অবাক চোখে দুজনকে দেখেন,‘বাণিজ্য কি ভালো হয়েছে ?’
নয়ন হতাশ কণ্ঠে বলে,‘এক মস্তান টিকেটটা ছিনিয়ে নিল।’
দাদু ঠোঁট বাঁকা করেন,‘ছিনিয়ে ?’ নয়ন ও তলতা মাথা ঝাঁকায়। দাদু এবার একটা দীর্ঘশ্বাস ফেলেন,‘ মাথার টুপিটা ?’
‘টুপি ফ্রি নিছে,’ তলতা বলে।
‘ও, বাণিজ্য তাহলে ভালই হয়েছে, তো মুখের দাগগুলাও কি ফ্রি দিছে ?’ ওরা আবার মাথা মাথা ঝাঁকায়।
এমন সময় কণা এসে পাশে দাঁড়ায়,‘কাউন্টার থেকে বলল, আপনারে কাছে নাকি একটা টিকেট আছে ?’
‘ছিল, এখন নাই,’ নয়ন কিছু বলার আগেই দাদু বলেন ।
‘নাই ?’ নয়ন ও তলতা আবার মাথা ঝাঁকায়। কণা হতাশ,‘তাহলে এখন ?’
‘সমস্যা কী ?’ দাদু জানতে চান।
‘বারটায় আমার বাস ছিল, কিন্তু আসার পথে আমার পার্স ছিনতাই হয়েছে, পার্সে আমার টিকেট ছিল। এখন তারা বলছে ঈদের আগে কোন টিকেট নেই। উনার কাছে ছিল, তাও নেই।’
‘ওরতো দিনাজপুরের টিকেট ছিল, তুমিও কি দিনাজপুর যাবে ?’
‘না বগুড়া, পথে নেমে যেতাম।’
‘ও,’ দাদু মাথা ঝাঁকান,‘মা আমি একটা কথা বলি শোন, কাল মাইক্রো করে পরিবার নিয়ে আমি লালমনিরহাট যাব, তুমি যেতে চইলে, আমাদের সাথে যেতে পারো, পথে নেমে যাবে। সে ও কাল আমাদের সাথে যাবে,’ দাদু নয়নকে দেখায়,‘পথে নেমে যাবে।’
‘তাই নাকি ? তাহলে তো বেশ ভা....’ হঠাৎ নয়নের ফোলা গাল কণার নজরে পড়ে,‘এদেরকে কি মারধোর করে রাজি করিয়েছেন ?’
‘না, না, এরা বাণিজ্য করে এসব ফ্রি পেয়েছে, ফ্রি,’ এবার তলতা একা তলতা মাথা ঝাঁকায়, নয়ন গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। ‘কি যাবে ? গেলে চলো।’
কণা একটু ভাবে,‘ঠিক আছে। আজ হোস্টেলে চলে যাই কাল আসব। ভাল কথা, আমাদের কোথা থেকে পিক করবেন, এখন থেকে ?’
‘হ্যাঁ উঠতে পারো,’ দাদু ভাবেন,’আরেক কাজ করতে পারো, হোষ্টেলে যাবার আগে আমার বাসাটা চিনে যাও, কাল বাসায় চলে আসলে, এক সাথে রওয়ানা দেব। আবার ইচ্ছে করলে আজ রাতটা আমার নাতনীর সাথে আমাদের বাসায়ও থাকে যেতে পারো।’
‘আমি রাজি,’ নয়ন দ্রুত বলে।
‘আপনে পরে কন,’ তলতা নয়নকে থামায়।
কণা একটু ভাবে,‘রাতে থাকব না, তবে চলেন আপনার বাসাটা চিনে আসি. কাল চলে আসব।’
দাদু বলেন,‘চলো।’
‘একটু দাঁড়ান, আগে একটা ফোন করব, আপনার কাছে মোবাইল আছে ?’ কণা হাত বাড়ায়,‘আমারটা পার্সে ছিল।’ দাদু মোবাইল বের করার আগে নয়ন মোবাইল বের করে। কণা নয়নের মোবাইল উপেক্ষা করে দাদুরটা নিয়ে রিং দেয়,‘আপনার বাসার ঠিকানাটা বলবেন প্লিজ ?’
দাদু হেসে ঠিকানা বলেন।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×