আড়াই টাকার জিনিষে হাজার টাকার ফায়দা !
বলে এক মোবাইল কোম্পানী ২.৫০ টাকায় ৩ MB ইন্টারনেট অফার করছে।
একবার কি ভেবেছেন এই রেটে এক GB বিক্রি করছে কত টাকায় ?
মাত্র - ৮৩৩.৩৩ টাকায় !
এবার অন্য একটা বিজ্ঞাপনের কথা বলি -
বিজ্ঞাপনটা দুই জমজবোনের। একজন শাড়ি পরা বাঙ্গালী কালচার, অন্যজন প্যান্টসার্ট পরা ভিনদেশী কালচার। ভিনদেশী টাকা চায়, বাঙ্গালী দিতে রাজি হয় না। তখন ভিনদেশী বাঙ্গালীর পার্স থেকে জোর করে টাকা নিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় সেই ভিনদেশী বাঙ্গালীকে লিফট দিচ্ছে।
"কিছু দেবেন আর কিছু পাবেন না তা কি হয় ? নিজেদের মাঝে বিষয়টাই আলাদা।" -
তবে কি এভাবে নিজেদের মানুষ দাবি করে তারা প্রতিমুহূর্তে আমাদের মানিব্যাগ আর পার্স খালি করছে ?
হায়রে আমাদের মগেরমুল্লুক !
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



