কাক ডাকা ভোরে ঘুম থেকে ওঠা,
চলে যাবে কাজে, হবে না যে দেখা।
সারাদিন আনমনে এঘর ওঘর করা,
সাদা শার্ট বুকে ধরে ঘামের গন্ধ নেয়া।
বিকেলে উদাস চোখে মাঠের কোণে বসা,
টুসি, পারুল সবার বাবা, শুধু আমার বাবা ছাড়া।
সন্ধ্যায় বড় কঠিন ব্যাকারণ পড়া,
চোখ যায় বার বার, দরজাটা খোলা।
রাতে ঘুম, তবু চোখ জোর করে খোলা।
পাশ ফিরি। মা ডাকে,‘উঠ খোকা স্কুল খোলা।’
সারাদিনে এই আমার বাবাকে কাছে পাওয়া।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



