somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজু সিদ্দিক
রাজু সিদ্দিকের মননভুবন

আনন্দযাত্রা ( রম্য ) ১২

১৬ ই জুন, ২০১৪ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইঁদুর - জগতের এক মাত্র প্রাণী যে মানুষের পাঁচটা মৌলিক অধিকারের উপরই আঘাত হানে। বসতভিটা নোংরা করে, বইখাতা কাপড় কেটে বাচ্চা ফোটায়, ফসল নষ্ট করে আর প্লেগ ছড়ায়। ইঁদুরে কাটা ‘যোগনিদ্রা’ বইটা হাতে সাগর এসবই ভাবছিল, মানুষের উচিত সর্ব শক্তি নিয়ে ইঁদুরের উপর ঝাপিয়ে পড়া। শুধু ঝাপিয়ে পড়া না তার ইচ্ছে করছে ইঁদুরগুলোকে কচুকাটা করতে। যোগনিদ্রার বইটা গত বছর ইন্ডিয়া থেকে এনেছিল। পুনমুদ্রণ না হলে আরেকটা কপি পাওয়া যাবে কি না কে জানে ? সে বিরক্তি মুখে বইটা নিয়ে ঝিলের কাছে যায়,‘দেখ কী-কী-কী করেছে ? আ-আ-আমার যোগীনিদ্রার ব-ব-বইটা দেখ !
ঝিল বইটা দেখে হায় হুতাশ করে,‘আয় হায় ! এ অবস্থা কে করল ?’
‘ইঁদুর।’
‘বেশ করেছে,’ বলে ঝিল ফ্রিজ থেকে তারকারি বের করে।
‘চুপ থাক ! বেশ করেছে ?’ ঝিলের মুহূর্তে পক্ষ পরিবর্তনে সাগর রেগে যায়, সে তলতাকে খোঁজে,‘ত-ত-তলতা কোথায় ? ত-ত-তলতা ?’
‘তলতা নাই।’
‘নাই মা-মা-মানে ?’
‘আব্বু-আম্মুকে আনতে দাদুর সাথে বাস স্টেশন গেছে।’
‘তাঁরা না আসবে না বলল ?’
‘ওনাদের বলার আগেই চলে গেছে।’
বলার আগেই চলে গেছে ? বোকা না কি ? আর আনতে বা-বা-বাস স্টেশন যে-যে-যেতে হবে কেন ? বাসওয়া-য়া-য়ালার হাতে কিছু গু-গু-গুজে দিলেইতো বা-বা-বাসায় পৌঁছে দিত।’
‘ভাইয়া যাওতো আমার অনেক কাজ, রান্নাবান্না করতে হবে,’ ঝিল রান্নাঘরে যায়।
‘রান্নাবান্না ? ই-ই-ইন্দুরে পুরা মানবগু-গু-গুষ্ঠি খেয়ে ফেলছে তার হুঁস নাই, রান্নাবান্না ?’ সাগর বকতে বকতে ওর ঘরে ফিরে যায়, আর কী কী বই কেটেছে দেখা দরকার।
কণা ও নয়নকে নিয়ে দাদু আর তলতা বাসায় আসেন। দাদু ডোরবেল বাজাতে গিয়ে দেখেন দরজা খোলা,‘দেখো উজবুকগুলার কারবার দেখো ! সদর দরজা খুলে রেখেছে !’ দাদু ঘরে ঢোকে নয়ন ও কণাকে প্রবেশ করতে বলে,‘আসো, উজবুক পরিবারে আসো। তলতা যা ঝিলকে ডাক, কই আসো।’ তলতা ভেতরে যায়। কণা ও নয়ন ইতস্তত করে, পরষ্পরের দিকে তাকায়। ‘কোন ভয় নাই এ উজবুক কামড়ায় না, আসো, নিশ্চিন্তে আসো।’ নয়ন প্রথমে ঢোকে, পেছন পেছন কণা।
খাবার ঘরে এসে তলতা ঢক ঢক করে পানি খায়। সাগর চার,পাঁচটা উঁদুরে কাটা বই নিয়ে হন্তদন্ত হয়ে আসে। ‘ত-ত-তলতা ইঁদুরের ক-ক-কলটা দেখতো কো-কো-কোথায় ? তা-তা-তাড়াতাড়ি নিয়ে আয়, আ-আ-আমার যোগীর ব-ব-ব-বই সব ইঁদুরে কেটে ফে-ফে-ফেলছে।
‘কন কী মামা ?’
সাগর ইঁদুরে কাটা বই তলতার সামনে মেলে ধরে,‘এই দেখ, এটা যোগনিদ্রার বই, এটাও।’
‘সর্বনাশ ! দাড়ান কল আনতাছি,’ দু পা বেড়ে তলতা থমকে দাঁড়ায়, ‘মামা, কল আনার কী দরকার, বইগুলাতে বিষ মাইখা দেই ? ইন্দুরে বই কাটব আর মরব, কাটব আর মরব।’
‘ভাল বুদ্ধি দিয়েছিসতো !’ পরমুহূর্তে সাগর ধমকে ওঠে,‘এই যা ! বইয়ে বিষ মাখাবে ? আমি বই হাত দিয়ে ধরব না ? মুর্খ ! যা কল আন।’
‘জি আনতাছি।’
‘তাড়াতাড়ি,’ সাগর আবার হন্তদন্ত হয়ে ওর ঘরে ফিরে যায়।
তলতা রান্না ঘরে এলে ঝিল জিজ্ঞেস করে,‘ কিরে এতো দেরি করলি কেন ?’
‘আমারে না, বড় আব্বারে জিগান গিয়া,’ তলতা তাকে ইঁদুরের কল খোঁজতে খোঁজতে বলে।
‘কেন দাদুকে জিজ্ঞেস করব কেন ? কী হয়েছে বল।’
‘কী আর হইব, হেতে যারে পাইছে তারে লইছে, যারে পাইছে তারেই লইছে।’
‘লইছে ! কোথায় ?’
‘কই ? যান ড্রইং রুমে দেহেন গিয়া, একটা বেডা আর একটা বেডি, কালকে আমরার লগে বাড়ি যাইব, তাও আবার ফ্রি, ফ্রি যাইব।
‘কি বলিস !’ হঠাৎ ঝিল তলতার মুখে মারের দাগটা দেখে,‘তোর মুখে কিসের দাগ ?’
‘খালা এইখানে না ইন্দুরের কলটা আছিস, কই ?’ যেন ঝিলের কথা শুনতেই পায় নি। ‘সাগর মামার সব বই ইন্দুরে কাইট্টা সাফা।’ ঝিল ভ্রূ কুঁচকে বেরিয়ে যায়।
( চলবে )
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×