somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজু সিদ্দিক
রাজু সিদ্দিকের মননভুবন

ফুটবল গন্ডলোগ ৩ ( রম্য )

১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রাজিল মেক্সিকোর সাথে ড্র করেছে। রহমান সাহেবের আনন্দিত হবার কথা কিন্তু উনি হতে পারছেন না। কারণ ওনার শ্যালিকা তার বদ স্বামী ও সাত বছরের বিচ্ছু পূত্র নিয়ে বেড়াতে এসেছে। শ্যালিকাকে উনি দেখতে পারেন না। ( শ্যালিকা ওনার স্ত্রীর চেয়ে সুন্দর, তাই ! ) শ্যালিকার সাথে ওর বদ স্বামীকেও দেখতে পারেন না। ( এই শালারবেটা ওনার সুন্দরী শ্যালিকাকে বিয়ে করেছে, তাই ! ) কিন্তু এই দেখতে না পারার বিষয়টা তিনি ওনার স্ত্রীর জন্য কখনোই প্রকাশ করতে পারেন না। বরাবরই দাঁত চেপে সহ্য করেছেন। কিন্তু এখনতো আর পারা যাচ্ছে না। শ্যালিকার ফুল ফ্যামিলী যে ব্রজিলের সমর্থক ? তাঁর বাসায় ব্রাজিলের শ্লোগান উঠছে ! তিনি কল্পনাও করতে পারে না। কিন্তু তাই হচ্ছে, শ্যালিকার সাত বছরের বিচ্ছুটা সারাদিন ব্রাজিল ব্রাজিল করে চেচাচ্ছে। আর উনি কিছুই করতে পারছেন না। পাছে মধ্য রাত অবধি যদি ছাদে বসে থাকতে হয় ? তাই পারছেন না । কিছু করতে না পারার বেদনায় উনি নীল হয়ে আছেন। আবার এদিকে পাপ্পুর বিষয়টাও ঠিক ধরতে পারছেন না। বদমাশটা কেমন যেন ব্রাজিলের প্রতি হেলে পড়েছে ! এটা কি খালা খালুর প্রভাব না অন্য কিছু তাও ধরা যাচ্ছে না। এমন সময় তিনি খবর পান জিলমঞ্জিলে সালু কাপড় পরা এক ফকির এসেছে।
মেক্সিকো ব্রাজিলকে জিততে দেয় নি। মেক্সিকোর এতবড় বেআদবী জিলমঞ্জিলের খান সাহেব কিছুতেই মেনে নিতে পারছেন না । এতটুকু একটা দেশ ব্রাজিলের মত দেশটাকে গোল দিতে দিল না ? আরে, আমাজান নদী দিয়ে প্রবাহিত এক দিনের পানি তোদের দিকে ছেড়ে দিলে দেশশুদ্ধ সবাই গিয়ে যে সাগরে পড়বি সে হুশ আছে ? বেআদবের গেদা !
এমন সময় ডোরবেল বাজে। খান সাহেব দরজা খুলে দেখেন লাল কাপড় পরনে, মাথায় লাল পাগড়ী, চোখে সুরমা দেয়া একজন গোবেচারা ফকির দাঁড়িয়ে আছে। তিনি ধমকে ওঠেন,‘কী চাই ?’
‘মোড়ের মুদী দোকানদার আপনার কাছে পাঠিয়েছে জনাব,’ ফকির মিনমিন করে।
‘মুদী দোকানদার ! কেন ?’
‘কেন ? তাতো আপনি বলবেন জনাব। আমি শুধু বলতে পারি, আমি কী করি ?’
ফকিরের জিলেপি প্যাঁচের কথায় খান সাহেব ধন্ধে পড়ে যান, তিনি মাথা চুলকে বলেন,‘আপনি কী করেন ?’
‘বান, বান মারি জনাব,’ খান সাহেব হাঁ হয়ে ভাবেন বান মারার সাথে ওনার কী সম্পর্ক ? ‘জনাব, ব্রাজিল যে জিততে পারল না, বানটা মারছে কে ? এই আমি।’ ফকির নিজের বুকে আঙুল রেখে বলে।
সাথে সাথে খান সাহেবের চোখ বড় হয়ে যায়, তিনি ফকিরের জামা খাঁমচে ধরেন,‘সালারবেটা, বলিস কীরে তুই ?’
‘জনাব, জনাব এর উল্টা পিঠও আছে,’ ফকির সন্ত্রস্ত কণ্ঠে বলে।
‘উল্টা পিঠ ?’
‘আর্জেটিনার গু হারা,’ মুহূর্তে খান সাহেব থমকে যান,‘জনাব এবার কি বলবেন মুদী দোকানদার আপনার কাছে আমাকে কেন পাঠিয়েছে ?’
খান সাহেবের মাথায় বিজলী চমকায়, তিনি হেসে বলেন,‘বলব, বলব, অবশ্যই বলব।’ তারপর ফকিরের জামা ছেড়ে ভাঁজ ঠিক করে, জামার ধুলা ঝেড়ে বলেন,‘আসুন, আসুন, ভেতরে আসুন ।’ ফকিরকে স্বসম্মানে ভেতরে নিয়ে বসান।
ঘরে ঢোকেই ফকির কাজে লেগে পরে, প্রঠমেই সে ঘর অন্ধকার করে ধূপ জ্বলায়, তারপর ফ্লোরে রঙ্গিন চকে ঘর কেটে কাটাকুটি করে আর্জেটিনার পরাজয় সুনিশ্চিত করে খান সাহেবের কাছ থেকে সতের’শ সতের টাকা হাদিয়া নিয়ে বেরিয়ে আসে।
সবই ভাল ছিল কিন্তু টাকা দেবার সময় খান সাহেবের কেমন যেন খটকা লাগে, ফকিরকে তার চেনা চেনা লাগে। আগে কোথায় যেন দেখেছেন ? আচ্ছা কোন টিভি চ্যানেলে দেখি নি তো ? তিনি ভাবেন। কী জানি ? উনি মনে করতে পারেন না।
জিলমঞ্জিল থেকে বেরোবার সাথে সাথে রহমান সাহেব ফকিরকে ধরে টিনাভিলার চিলেকোঠায় নিয়ে বলেন,‘ড্র না ব্রাজিলের পরাজয় চাই।’
‘বিষয়টা কঠিন,’ ফকির মাথা চুলকায়।
‘কত কঠিন ?’
‘ডাবল কঠিন, ওনার বান আগে কাটতে হইব, তারপর নতুন বান মারতে হইব, ডাবল খাটনি।’
‘খাটনি কত সেইটা বল ।’
‘সাতাশ’শ সাতাশ টাকা।’
‘সই,’ কাজ শুরু করো। ফকির এখানেও ধূপ জ্বলিয়ে ফ্লোরে রঙ্গিন চক দিয়ে ঘর কেটে কাটাকুটি করে ব্রাজিলের পরাজয় সুনিশ্চিত করে সাতাশ’শ সাতাশ টাকা হাদিয়া নিয়ে চলে যায়।
ঠিক তখন জিলমঞ্জিলের খান সাহেবের মনে পড়ে, আরে মোড়েতো কোন মুদীর দোকান নেই, ফকিরা পেল কোথায় ? আর অমনি তিনি ফকিরকেও চিনে ফেলেন, এ বেটা না অবৈধ পিরানহা রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করতে পুলিশ সেজে এসেছিল ! তখন গ্রেপ্তার এড়াবার জন্য তাকে দশ হাজার টাকার দিয়েছিলেন ! তিনি থমকে বসে মাথার চুল ছিঁড়তে থাকেন।
অন্যদিকে টিনাভিলার রহমান সাহেব তখন ব্রাজিলের ভবিষ্যৎ পরাজয়ের অগ্রীম আনন্দে বিভোর হয়ে ইজি চেয়ারে বসে দোলা খেতে থাকেন। এমন সময় ওনার শালির সাত বছরের ছেলে ঘরময় ঘুরে ঘুরে ব্রাজিল ব্রাজিল করে গলা ফাটাচ্ছে। ওনার ইচ্ছা করছে শালির পুৎকে তোলে এক আছাড় মারতে। অনেক কষ্টে ইচ্ছাটা দমন করে ধমকে ওঠেন,‘এাই, এই ব্রাজিল কী ? এ্যা ব্রাজিল কী ?’
‘শালির পুৎ লাফাতে লাফাতে বলে,‘ব্রাজিল খেলে।’
‘কিসের ব্রাজিল খেলে ? খেলেতো সাকিব, সাকিব। সাকিব খেলে।’
সাকিবের কথায় শালির পুৎ একটু ভেবে বলে,‘ব্রাজিলও খেলে।’
‘কী ?’
‘ক্রিকেট !’ শালির পুতের তাৎক্ষণিজ উত্তর।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×