পোশাক রপ্তানীতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়,
মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ,
মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ ঈর্ষনীয়,
চারদিকে উন্নতি তাধিন্ তাধিন্ ধিন্।
আর তখনই খবর আসে এ দেশের ও দেশের
জঙ্গলে দক্ষিণ পাড়ার জয়নালদের কংকাল !
ট্রলারে ভাসে শত শত আলাল দুলালের হাহাকার !
তখন ইচ্ছে করে বলি -
লাত্থি মারি তোর প্রথম আর দ্বিতীয়য়ে
‘ওয়াক থু’ তোর উন্নয়নের জোয়ারে
আমি তুমি তারা চোরা পথে ঘর ছাড়ি খাবারের সন্ধানে
আর তুই বসে হিসেব কষিস হলি কত -
এ সূচকে আর অই সূচকে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


