শুরু হ’ল আমাদের আনন্দ মৌসুম । এ মৌসুম চলবে চার মাস ধরে -
১৬ তারিখের পর থেকে ডিসেম্বরের বাকি দিনগুলো থাকে বিজয়ের আমেজ।
জানুয়ারি - বেড়াবার মাস, বারোয়ারী মেলার মাস। এ মাসে দেশের নানা জায়গায় নানান মেলা বসে। ছাত্রছাত্রীরা স্কুলে ভর্তির ঝামেলা শেষে পরিবারের সাথে, কেও বা একা দাদু বাড়ি, মামা বাড়ি বেড়াতে যায়। বাড়িতে বাড়িতে পিঠা খাবার আয়োজন চলে ।
ফেব্রুয়ারি - বই মেলার মাস, ফাগুনের মাস। ২১শে ফেব্রুয়ারির মাস।
মার্চ - স্বাধীনতার মাস।
এপ্রিল - বৈশাখের মাস, প্রাণের মাস ।
বছরের এ ক’দিন বাংলাদেশের প্রতিটা মানুয়ের নতুন করে উপলব্ধি করে, সে একজন বাঙ্গালী। তবে এ বোধটা নাস্তিকতার মাঝ দিয়ে আসে না। উল্টো মনেপ্রানে একজন আস্তিক থেকেই সে বুঝতে পারে - সে একজন বাঙ্গালী।
শুভ আনন্দ মৌসুম। সবাইকে আনন্দ মৌসুমের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




