somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজু সিদ্দিক
রাজু সিদ্দিকের মননভুবন

জন্মদিন যে তাই - যা ইচ্ছে হলো তাই

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-‘লেপ-তোষক বানাইবেন, লেপ-তোষক ? এ-ই-ই-ই লেপ-তোষক !’
সাত্তার মিয়া দোতালার বারান্দায় দাঁড়িয়ে ধোনকারের দিকে তাকিয়ে আছে। এক মাসও হয়নি তিনি এ মেসে ওঠেছেন, এখনও বিছানাপত্র কেনা হয় নি। এ কারণেই হয়তো ধোনকারকে দেখছেন।
-‘এ-ই-ই-ই লেপ-তো..’ হঠাৎই ধোনকারের সাথে সাত্তার মিয়ার চোখাচোখি হয়ে যায়। ‘স্যার তোষক বানাইবেন ? তোষক ? ভাল তুলা আছে ? বানাইবেন ?’
সাত্তার মিয়া একটু ভেবে উপরে আসতে বলে।
ধোনকার উপরে এসে জানতে চায়,‘কয় হাত বানাইবেন? স্টেন্ডার সাইজ বানান - সাত ফুট, পাঁচ ফিুট ?’
-‘বানাও ।’
-‘তুলা দেখেন, ধোনকার ঝোলা থেকে তুলার স্যাম্পল বের করে সাত্তার মিয়াকে দেখায়,‘এইটা গার্মেন্টসের ঝুটের তুলা, আর এইটা সব থিকা ভাল, কার্পাস তুলা, এইটা দেই ?’
-‘দেও।’
তারপর ধোনকার তুলা এনে ধুনচি দিয়ে তুলা ধোনে আড়াই ঘন্টা লাগিয়ে তোষক বানিয়ে সাত্তার মিয়াকে জিজ্ঞেস করে,‘স্যার কোন খাটে বিছাইবেন ? বিছাইয়া দিয়া যাই ।’
-‘আমার তো খাট নাই,’ সাত্তার মিয়া নির্লিপ্ত কণ্ঠে বলেন।
-‘খাট নাই ?’
-‘না।’
-‘তাইলে তোষক বানাইলেন যে ?’
-‘তুমি বললা, তাছাড়া ভাবলাম - তোষক যখন দিতাছ, খাটও দিবার পারবা !’
-‘খাট দিবার পারমু ? কি কন ? স্যার, আমি তোষক বানাই, তোষক। খাট না ?’
-‘আমিও তো তাই বলছি, তোষক যখন বানাও তখন একটা খাট বানায়ে দিলে কী হয় ?’
-‘খাট বানাইয়া....! আরে ! কাঠ কি আমি মাথায় নিয়া ঘুরুম ? মাবুদ ! আইজ কার মুখ দেইখা বার হইছি ?’ কার মুখ?’ হঠাৎ ধোনকারের মাথায় বুদ্ধি আসে,‘আচ্ছা আপনে কোন রুমে থাকেন ? এই রুমে ?’ সাত্তার মিয়া মাথা ঝাঁকায়, ‘এক কাজ করেন, আরও কিছু টাকা দেন, তুলা আনি, আইনা এই রুমের মাপে একটা তোষক বানাইয়া দেই, আপন দরজা থিকা জুতা খুইলা বিছানায় উঠবেন, বিছানায় বইয়া বইয়াই ট্রাংক, আলমারি খুলবেন, কাপড়-চোপড় পরবেন, মাথা আচঁড়াইবেন। সবচেয়ে বড় কথা আপনের রুম ঝাড়ু দেওন, মোছনের কোন দরকার নাই।’
-‘বুদ্ধিতো ভাল ! তাহলে তাই দেও, কি দরকার আলাদা খাটের ? সারা ঘরটাই বিছানা। হাত-পা ছড়ায়ে গড়াগড়ি করে ঘুমালেও সমস্যা নাই। বানাও, রুমের মাপে তোষকই বানাও।’
ধোনকার আবার টাকা নিয়ে নতুন করে আরও তুলা এনে সদ্য বানানো তোষক খুলে সব তুলা ধোনে রুমের মাপে তোষক বানিয়ে সাত্তার মিয়ার রুমে বছিয়ে দেয়,‘নেন আপনের ঘর মাপের তোষক বানাইয়া দিলাম, এইবার চেয়ার-টেবিল, আলমিরা, ট্রাংক সব রাখেন এইটার উপর, তারপর বিছনায় বইসা বইসাই সব করবেন।’
-‘গুড, ভেরি গুড, এবার তাহলে একটা আলমারির ব্যবস্থা করো ।’
-‘আলমারি .... ? আ-আ-আপনের আলমারি নাই ?’ সাত্তার মিয়া মাথা এপাশওপাশ করে। ধোনকার এবার থেমে থেমে জিজ্ঞেস করে,‘ট্রাংক ?’ সাত্তার মিয়া আবার মাথা এপাশওপাশ করে।
-‘না, তোষকের উপর রাখার মত আমার কিচ্ছু নাই,’ সাত্তার মিয়ার সরল স্বীকারোক্তি। দেও, দুই একটা ব্যবস্থা করে...’
সাত্তার মিয়া কথা শেষ করতে পারে না, ধোনকারের হঠাৎ এক টানে ধুনচির তার ছিঁড়ে ফেলে, তারপর ফ্লোরে দুই বারি দিয়ে ধুনচিটা ভেঙে ভাঙা ধুনচির উপর লাফাতে থাকে । ‘কার মুখ দেইখা উঠছস আইজ, কার মুখ ? হ্যাঁ ? লেপ-তোষকের কারবার আর করবি ? আর ? হালার লেপ-তোষকের ..... মারি না। লেপ-তোষকের মায়রে ......’ বলতে বলতে ভাঙা ধুনচি, ঝোলা ফেলে ধোনকার বেরিয়ে যায়। সাত্তার মিয়া রুম-বিছানায় দাঁড়িয়ে হ্যাঁ হয়ে থাকে।
আজ আমার জন্মদিন যে তাই, লিখলাম যা ইচ্ছে হলো তাই। সবাই ভাল থাকুন।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×