চট্টগ্রামে কদিন ধরে যে সব ডাক্তার নেতারা আন্দোলণ করছেন বা আন্দোলনের ডাক দিয়েছেন, সম্ভবত তারা সবাই পাবলিক মেডিকেল কলেজে পড়ে এসেছেন, কেননা তখন প্রাইভেট মেডিকেল কলেজে ছিল না ।
এবার কেও কি আমাকে বলবেন, পাবলিক মেডিকেল কলেজে এক একজন ছাত্রের পেছনে সরকার মাসে খরচ করে কত ? তাহলে ডাক্তার নেতাদের পড়ার সময় আমাদের টেক্সের কত টাকা সরকার তাদের প্রেত্যেকের পেছনে খরচ করেছিল, তা অনুমান করতে পারতাম।
আচ্ছা, চট্টগ্রামে তিতাস, ওয়াশা, বিদ্যূৎ বিভাগ বা সিটি কর্পোরেশনের কোন স্টাফ বা কর্মকর্তার পরিবারের বা আত্মিয়স্বজনদের কেও কি অসুস্থ হন না ? আজ যদি তারা সবাই মিলে আন্দোলনরত প্রত্যেক ডাক্তারের বাসার এবং প্রাইভেট ক্লিনিকগুলোর গ্যাস, পানি ও বিদ্যূৎ সংযোগ কেটে দেয় কেমন হয় ?
পেশাগত আন্দোলনে পেশাগত উত্তর !
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




