তামিম এক সপ্তাহও থাকলেন না, সপরিবার কাউন্টি থেকে ফিরে এসেছে ?
এ ক’দিনে তার জীবনে কী এমন ব্যক্তিগত ঘটনা ঘটল - যা কাউকে বলতে পারছে না, আবার ইংল্যান্ড থেকে দৌড়ে চলে আসলেন !
তবে সে যদি সত্যিই হেট ক্রাইমে আক্রান্ত হয়, তার উচিত ছিল অভিযোগ করা, ক্রিমিনালদের ধরিয়ে দিতে সাহায্য করা । কারণ, সে ফিরে এসে বেঁচে গেলেও সেখানে আরও মুসলিম থাকে ।
এসেক্স তাকে অনুরোধ করেছে তাই সে বিষয়টা গোপন রাখছে ।ভাল কথা, কিন্তু ভবিষ্যতে অন্য কোন বিদেশী খেলোয়ার যদি ইংল্যান্ডে হেট ক্রাইকে আক্রান্ত হয়, সে দায় কি এতটুকুও তামিমের উপর বর্তাবে না ?
তামিম কেনে এসেক্সের কাছে বিশেষ নিরাপত্তা চেলো না ? তারা কি নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে ? তা হলে কি শুধু আমরাই বিদেশী খেলোয়ারদের নিরাপত্তা দিয়ে যাব, আর অন্যরা আমাদের খেলোয়ারকে দেশ ফেরত পাঠিয়ে দিবে ? ( তামিম নাকি সেচ্ছায় ফিরে এসেছে । কিন্তু এসেক্স যদি পূর্ণ নিরাপত্তা দিত তবে কি তামিম ফিরে আসত ? )
পত্রিকার ভাষ্যমতে তামি আসল ঘটনাটা অস্বীকার করছে, কারণ সে আবারও কাউন্টিতে খেলতে চায় ।খালাটাই যদি কারণ হয়, তাহলে সে তার পরিবার দেশে পাঠিয়ে একা থেকে কেন সিজনটা খেললো না ? বিসিবির সাভাপতি নাকি সেরকমই পরামর্শ দিয়েছিলেন।
সবশেষে খবর, তামিমকে প্রদেয় সব টাকা সে এসেক্সেকে ফেরত দিয়ে এসছে ।যে একটা ম্যাচ সে খেলেছে, সেটা ফ্রি খেলে দিয়ে এসেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


