somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিল কাপুরের সাথে ববিতার প্রেম ?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

: ববিতার লগে অনিল কাপুরের দহরম মহরম সম্পর্ক।
: কোন আনিল কাপুর উস্তাদ, হিন্দি ছবির ?
: হু, অনিল কাপুর বলতে ববিতা অজ্ঞান। হাঁটতে আনিল, বইতে আনিল, এমন কি অনিলের কথা ছাড়া ববিতায় ভাতের নোলাও তুলে না ।
: কি কন ! এই ঘটনা কবের থোন ?
: চুপ থাক ! তারপর কি হইছে শোন, অনিল কাপুররে পাইয়া ববিতাতো দুনিয়ার কাউরে চিনে না। যে কাছে আয় তারেই কয়, তফাৎ যা, তফাৎ যা । একবার হইছে কি - হলিউডের টম ক্রুজ তার সেক্রেটারি মিস দেশাইরে ববিতার কাছে পাঠাইছে, হাই-হ্যালো করার জন্যে । ববিতার ভাই ব্রাদাররা সেই সেক্রেটারিরে দুই পয়সার সেক্রটারি, ফকিরনি বইলা অপমান কইরা দিচ্ছে ?
: কন কি ! তারবাদে ?
: ববিতার বাড়ির পাশে থাকে ফোয়ে ফোয়ে ( phway phway) নামের এক নায়িকা ।
: ফয়ে ফয়ে ! হে আবার কুনখানের নায়িকা ?
: তোরে না কইছি চুপ থাকতে ? ফোয়ে ফোয়ে রেঙ্গুন দেশের নায়িকা। তারপর কি হইছে শোন, একদিন ফোয়ে ফোয়ে তার বাড়ির সব প্রজাপতি ববিতার বাসায় তাড়ায়ে দেয়। শয়ে, শয়ে হাজারে, হাজারে প্রজাপতি । বাগানে প্রজাপতি, রান্নাঘরে প্রজাপতি, পড়ার টেবিলে-বিছানা সব জায়গায় প্রজাপতি আর প্রজাপতি । প্রজাপতির যন্ত্রণায় ববিতার জীবনতো যায় যায় । আর ঠিক তখন ববিতার প্রিয় ও একমাত্র বন্ধু অনিল কাপুর ববিতারে থুইয়া ফোয়ে ফোয়ের বাড়ি গিয়া হাজির । হাজির হইয়া কয়, ফোয়ে ফোয়ের এই প্রজাপতি খেদানো কামে সেও আছে ।
: কন কি, অনিল্লাতো দেহি পুরাই দুই নম্বর ! পল্টি খাইছে ?
: হ, এইটাই আনিলের খাইছলত ।
: ববিতা মেডাম এহন কি কয় ?
: কি আর কইব, আশায় বুক বান্ধছে, এই বিপদে আনিল তার পাশে দাঁড়াইব ।
: সত্যি দাঁড়াইব, আপনের কি মনে হয় ?
: দাঁড়াইতেও পারে, তয় দাঁড়াইলে এর বদলে অনিলও কূনো না কুনো ফায়দা চাইব ।
: কি ফায়দা ?
: তার কি কুনো ঠিক আছে ! ববিতার বাড়ির উপর দিয়া ফ্রি কারেন্টের তার না হইলে গ্যাসের পাইপ টানবার পারে, না হইলে ববিতার পুকুর ঘাটলা আজীবন মাগনা ব্যবহার করবার পারে, না হইলে ববিতার বাড়ির দক্ষিণের জঙ্গলাডা তারে লেইখা দিতে কইবার পারে । অনিল যে কহন কি চাইব, তা সে আর তার ভগবানই জানে ।
: স-স-সর্বনাশ !
( ইহা একটি যৌথ প্রযোজনার ছবির গল্প। কেউ ববিতা, আনিল কাপুর, ফোয়ে ফোয়ে বা টম ক্রুজের পরিবর্তে তাদের দেশ বা দেশের প্রধানকে বুঝবেন না প্লিজ। )
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×