somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজু সিদ্দিক
রাজু সিদ্দিকের মননভুবন

মেঘলাদিনে ভারী মনটা হালকা করুন ।

২৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক রাজ্যের এক জেলে দেড় মন ওজনের এক মাছ নিয়ে রাজদরবারে এলো, ইচ্ছে মাছটা রাজামশাইকে দিবে । রাজা মাছ দেখে খুশি হয়ে জেলেকে ৫০০ স্বর্ণ মুদ্রা ইনাম দিলেন । পাশে থাকা রাণী রাজার বোকামি দেখে অবাক, তিনি ফিসফিস করে রাজাকে বললেন, এ মাছটার দাম বড়জোর ৩০ থেকে ৪০ স্বর্ণ মুদ্রা। আপনি জেলেকে মাছ ফেরত নিয়ে স্বর্ণ মুদ্রা ফেরত দিতে বলেন ।
-
রাজা বললেন, অসম্ভব ! রাজার কথা নড়চড় করা যায় না, এটা রাজার ইজ্জতের প্রশ্ন ।
-
রাণী বললেন, আমি বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে আপনার সন্মানও থাকবে, জেলে মাছ নিয়ে স্বর্ণ মুদ্রাও ফেরত দিবে ।
-
রাজা বললেন, কি সেই বুদ্ধি ?
-
রাণী বললেন , জেলেকে জিজ্ঞেস করুন, মাছটা পুরুষ না স্ত্রী ? যদি পুরুষ হয় বলবেন আমার স্ত্রী মাছ চাই আর স্ত্রী হলে বলবেন, আমার পুরুষ মাছ চাই । তখন জেলে মাছ ফেরত নিতে বাধ্য হবে ।
-
রাণীর বুদ্ধিতে রাজা খুশি হয়ে জেলেকে জিজ্ঞাসা করলেন, তোমার মাছটা পুরুষ না স্ত্রী ?
-
জেলে থতমত হয়ে একটু ভেবে বলে, যাঁহাপনা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না ! এটা হিজড়া মাছ।
রাজদরবারে সবাই হেসে উঠে, রাণীও আঁচলে মুখ ঢাকেন ।
-
রাজা জেলের বিচক্ষণতায় খুশি হন। আর রাজা খুশী হলে ইনাম দিতে হয়, তাই রাজা জেলেকে আরও ৫০০ স্বর্ণ মুদ্রা দিলেন । জেলে খুশি মনে ১০০০ স্বর্ণ মুদ্রা পোটলায় ভরে চলে যাচ্ছে । এদিকে রানী রাগে গজগজ করছেন। রাজমহলের ফটকের সামনে যেতেই হঠৎ জেলের পোটলা থেকে ১টি স্বর্ণ মুদ্রা মাটিতে পড়ে গেলো । জেলে তা তুলে চুমু খায়, কপালে লাগায় ।
-
এটা দেখে রানীর মাথায় দুষ্টু বুদ্ধি আসে, তিনি রাজাকে বলেন, যাঁহাপনা, দেখেন জেলে কত লোভী ? ১০০০ স্বর্ণ মুদ্রা থেকে মাত্র ১টি পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না ! আপনি তাঁকে শাস্তি দেন । রাজাও ভাবলেন তাই তো, মাত্র ১টি স্বর্ণ মুদ্রা পড়ে গেছে, দরবারে কত গরিব মানুষ আসে যায়, তাদের কেউ না হয় কুঁড়িয়ে নিতো ।
-
রাজামশাই জেলেকে ডেকে বললেন, এই লোভী জেলে, তোমার এত লোভ ? ১০০০ স্বর্ণ মুদ্রা দিয়েছি তোমাকে, আর মাত্র ১টি স্বর্ণ মুদ্রার লোভ তুমি সামলাতে পারলে না ? তা তা তুলে চুমু খাচ্ছো, কপালে ঠেকাচ্ছো ? তোমাকে কঠিন শাস্তি দেয়া হবে ।
-
জেলে বলল, যাঁহাপনা ! আমিতো লোভে চুমু খাইনি, কপালেও ঠেকাইনি । মুদ্রার এক পাশে আপনার, আরেক পাশে রাণী মা'র ছবি আছে, ভাবলাম মুদ্রাটা মাটিতে পড়ে থাকলে কেউ যদি বেখেয়ালে পাড়া দেয়, তখনতো আমার যাঁহাপনা ও রাণী মা'রই ইজ্জত হানি হবে । তাই স্বর্ণ মুদ্রাটা তুলে চুমু খেলাম, কপালে ঠেকিয়ে প্রণাম করলাম ।
-
এ কথায় রাজা আরও খুশি হয়ে জেলেকে আরও ৫০০ স্বর্ণ মুদ্রা ইনাম দিলেন । সর্বমোট ১৫০০ স্বর্ণ মুদ্রা নিয়ে জেলে নাচতে নাচতে বিদায় নিলো ।
-
পর দিন রাজা রাজ্যেময় ঘোষণা দিলেন - "এখন থেকে রাজ্যের কেউ বউয়ের বুদ্ধিতে চলতে পারবে না । চললে ১৫০০ স্বর্ণ মুদ্রা জরিমানা করা হবে ! "
.... সংগ্রহীত....
১৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×