somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশ কোটি অপরাধী

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ইউটিউবে অনেক ভিডিও পাবেন,‘প্রবাসীর বউকে একা পেয়ে কী করলেন,’ সেটার ষোল কোটি ভিউয়ারস, আমরা কি এটা নিয়ে কথা বলব ?” - মোস্তফা সরোয়ার ফারুকী ।
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ .......... ।
আমি টিফিনের সব টাকা জমায় ......... কিনিতাম ।
তুই দেইখা ল’রে ....... কেউ তো কারো নয় ।
উপরের লাইনগুলোর খালি ঘরে প্রথম ভাবনায় কোন শব্দটা মনে আসে ?
লাইনগুলো বর্তমানের হিট গান,“অপরাধীর”। গানটা ইউ-টিউবে আজ ১০ জুলাই দশ কোটি ছত্রিশ লক্ষের অধিকবার দেখা হয়েছে। যা বাংলা গানের একটা রেকর্ড !
এবার দেখা যাক খালি ঘরের শব্দগুলো :-
তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম ।
আমি টিফিনের সব টাকা জমায় আবেগ কিনিতাম ।
তুই দেইখা ল’রে ত্রিভুবনে কেঊ তো কারো নয় ।
গানটা শোনার সময় তরুণ শ্রোতা শব্দগুলোতে এসে চমকে ভাবে, বাহ ! দারুনতো ।
এবার অন্য দুটা লাইন -
তোর নামের পাশের সবুজ বাতি আরতো জ্বলে না।
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভিড় জমায় না।
অতি আধুনিক এই লাইন দুটাতে এন্ড্রয়েড প্রজন্মের কষ্টের কথা, জীবনের কথা খুবই চমৎকার ভাবে জীবন্ত হয়ে উঠেছে।
এভাবেই গানের প্রতিটা লাইনে শিল্পী এই প্রজন্মকে আর এই সময়কে মুন্সিয়ানার সাথে সুরে বেঁধেছেন।
তাই দুই মাসেই ইউটিউবে অপরাধী গানের ভিউয়ারস দশ কোটি হয়েছে। অদূর ভবিষ্যতে গানটির ভিউয়ার যদি একশ কোটি হয় বা গানটা নিয়ে যদি গবেষণা হয় ! অবাক হব না ।
গত ১৯ জুন ৭১ টিভিতে ঈদের বিশেষ টকশো জয়তু-তে চলচিত্র পরিচালক রুবাইয়ত হোসেন, অমিতাভ রেজা ও মোস্তফা সরোয়ার ফারুকী এবং চলচিত্র প্রযোজক আরিফুর রহমান ছিলেন। শোর এক পর্যায়ে উপস্থাপিকা উপহাস করেই বললেন, ‘ইদানিং মিডেলক্লাস ঘরনার অপরাধী গানটা ইউ-টিউবে সাসক্রাইব চার কোটির কাছাকাছি !” ( যদিও ১৯ জুন অপরাধীর ভিউয়ারস ছিল প্লাস/মাইনাস আট কোটি )
উত্তরে ফারকী বললেন,“ইউটিউবে অনেক ভিডিও পাবেন,‘প্রবাসীর বউকে একা পেয়ে কী করলেন,’ সেটার ষোল কোটি ভিউয়ারস, আমরা কি এটা নিয়ে কথা বলব ?”
উপস্থিত সবাই হেসে উঠলেন ।
বুঝুন, এরাই আমাদের মেধাবী পরিচালক, প্রযোজক - যারা ছবি বানাই ষোল কোটি দর্শকের জন্য, মিডেলক্লাসের জন্য। যে মিডেলক্লাস ছবি গ্রহণ করলে তাদের ছবি হিট, না করলে কপাল চাপড়ায়।
আর আমাদের মিডিয়াও যে কবে তরুণ প্রজন্মকে চিনবে, তাদের টোনটা ধরতে পারবে, কে জানে ?
পরিশেষে "অপরাধীর” শিল্পী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। সত্যি "অপরাধী" নিয়ে আমি গর্বিত।
( জয়তু অনুষ্ঠানটা ফেসবুকে আপলোড দেয়ার সময় উপস্থাপিকার উচ্চারিত ‘মিডেলক্লাস’ শব্দটা কেটে বাদ দিয়েছে ?)
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

×