somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রেজওয়ান26
আমি একজন ব্লগার হিসাবে সামুর সাথে ২০১৩ সাল থেকে আছি কিন্তু ২০১৪ সালের শেষের দিক থেকে আমার লেখা প্রথম পাতায় যায় না (২০১৫ এর মাঝে ১ মাস বাদে)। আমি কিন্তু আবার একজন সেইফ ব্লগার!!!

শত্রুতাই ইসলাম গ্রহণের কারণ !

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম বিদ্বেষী, ইসলামের প্রতি শত্রুতাই ইসলাম গ্রহণের কারণ হলো। মুসলিম হয়ে এখন ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নিল পিতা-পুত্র।

দুবাই ইন্টারন্যাশনাল পিস কনভেনশনে ৩৭ জন ইসলাম গ্রহণ করেছেন। এদের মধ্যে আছেন ইসকান্দের এমিয়েন দে ভ্রাই যিনি আর্ন্যুদ ভ্যান দোর্নের ছেলে। আর্ন্যুদ ভ্যান দোর্ন হচ্ছেন বিখ্যাত ডাচ নীতিনির্ধারক এবং আলোচিত ইসলামবিদ্বেষী ছবি ‘ফিতনা’র পরিবেশক। এ ছবিটি ২০০৮ সালে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। -খালিজ টাইমস

তিন দিন ব্যাপী দুবাইয়ের ঐ সম্মেলনে তার ইসলাম গ্রহণ সবাইকে বিস্মিত করেছে। এখানে কালেমা শাহাদাহ পড়ে ইসলাম গ্রহণ করেন ইসকান্দের। তিনি ঘোষণা করেন, ‘আমি স্বাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ (সা) তার বান্দা ও সর্বশেষ রাসূল।’
২০০৮ সালে ‘ফিতনা’ সিনেমা বানানোর সাথে যুক্ত হয়ে এবং এটা প্রচার করে আলোচনায় আসেন আর্ন্যুদ ভ্যান দোর্ন। এ সিনেমাটিতে ইসলাম নিয়ে ভুল ধারণা ছড়ানো হয়। পাঁচ বছরের মধ্যে আর্ন্যুদ নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। ইসলাম নিয়ে আরও জানাশুনা করে ধর্মান্তরিত হয়ে গেছেন। তার এই ইসলামগ্রহণ বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে।

এবার ছেলে ইসলাম গ্রহণ করে বলেন, ‘আমি দেখেছি যে আমার বাবা ইসলাম গ্রহণের পর বেশ শান্ত হয়েছেন। তখন আমার মনে হয়েছে এ ধর্মে বিশেষ কিছু আছে, ভালো কিছু আছে। ফলে মুসলিমদেরকে নিয়ে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। আমি পবিত্র কুরআন পড়তে শুরু করলাম এবং বিশিষ্ট পণ্ডিতদের লেকচার শুনতে লাগলাম।’

তার এ বদলে যাওয়াতে তার কলেজবন্ধু ইউনিসেস অবদানের কথাও স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘ইউনিস ছিল একজন ধর্মপ্রাণ মুসলমান এবং সে আমাকে প্রতিদিন নতুন কিছু শেখাতো। সে সবসময় ধৈর্যশীল ছিল এবং আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না।’

তার বাবার কাছ থেকেও অনুপ্রেরণা পেয়েছেন ইস্কান্দের। কিভাবে তার বাবা একজন শান্তিপূর্ণ মানুষ হয়ে গেলে আস্তে আস্তে এটা তাকে বেশ নাড়া দিয়েছে।

‘ফিতনা’ সিনেমাটি নিয়ে বলতে গিয়ে আর্ন্যুদ এটাকে একটা ‘ভুল’ হিসেবে দেখছেন এবং এর জন্য খুবই অনুতপ্ত। আর্ন্যুদ ভ্যান দোর্ন বলেন, ‘অনেকেরই ভুল ধারণা আছে যে এ মুভিটি আমি তৈরি করেছি। আসলে আমি এর পরিবেশনার সাথে জড়িত ছিলাম। এ কাজের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।’

তার এ ভুলের মাশুলের জন্য ইসলামের সুন্দর দিকগুলো নিয়ে একটা সিনেমা বানানোর পরিকল্পনা আছে আর্ন্যুদ ভ্যান দোর্নের।

তিনি বলেন, ‘আমি আমার মেধা ও দক্ষতাকে ভালো কাজে ব্যবহার করতে চাই, সঠিক কাজে ব্যবহার করতে চাই। আমি ইসলাম ও নবী মোহাম্মদ (সা) এর জীবন নিয়ে একটা মুভি বানাতে চাই যাতে তরুণরা ইসলামের দিকে এগিয়ে আসে।’

এখন বাবা-ছেলে মিলে ইউরোপে তাদের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন নিয়ে কাজ করছে। তারা ইউরোপজুড়ে ইসলামোফোবিয়ার বিপক্ষে কাজ করে যাবেন বলে জানান।

তাদের স্বেচ্ছাসেবকের দলটি মুসলিম ও অমুসলিমদের মধ্যে দূরত্ব ঘুচানোর জন্যও কাজ করে যাচ্ছে।

ইসলাম গ্রহণ করে ইসকান্দের সৌদি আরবে ওমরাহ করার পরিকল্পনা করেছেন এবং সে আশাবাদী তার মাও খুব শিগগিরই ইসলাম গ্রহণ করবেন।






(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×