
চীনে মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য
এই খবরটি কোন সাহসী জাতির নয়। এটি চায়না সরকারের ছোট ও ভীতু মানসিকতার পরিচয়। চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশের একটি শহরে লম্বা দাড়ি রাখা এবং বাসে ভ্রমণের সময় ইসলামী পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
বুধবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কারামে ডেইলি জানিয়েছে, কারামের নগর কর্তৃপক্ষ শহরের মুসলমানদের বাসে চড়ার সময় হিজাব, নেকাব, বোরকা এবং তারা ও অর্ধচন্দ্র প্রতীকবিশিষ্ট পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে পোশাকের নিষেধাজ্ঞার সঙ্গে মুসলিম পুরুষদের লম্বা দাড়ি রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
নগর কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা আগামী ২০ আগস্ট থেকে কার্যকর হবে এবং যারা এটি মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, এর আগে চীনে মুসলিম সম্প্রদায়ের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সোর্স: এখানে
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



