somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরকাবন্দী মুসলিম পরিচিতি

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আচ্ছা ভাই, আমাকে খাঁটি মুসলিম হতে হলে কি কি করতে হবে ?
- এজন্য ১মেই আপনাকে শীয়া অথবা সুন্নী এই দুটোর যেকোন একটি বাছাই করতে হবে।
কেন কেন ? এছারা কি খাঁটি মুসলিম হওয়া সম্ভব না
- না , সম্ভব না কারন পুরো মুসলিম উম্মাহ বর্তমানে দুইভাগে বিভক্ত , তাই আপনাকে এর যেকোন একভাগে থাকতেই হবে।
আচ্ছা যেকোন একভাগেই না হয় থাকলাম এবার কি খাঁটি মুসলিম হলাম?
- আরে ভাই ইসলাম ধর্মকে এত সস্তা ভাবেন কেন ? এরপর আরো অনেক কিছু বাকী আছে যা না মানলে খাঁটি মুসলিম হওয়া সম্ভব না । যেমন- সুন্নী মুসলিমদের মাঝেও আবার বিভিন্ন ধরনের ভাগ আছে যেমনঃ মাসলা মাসায়েল এবং আক্বিদাগত ভাবে ৪টি মাজাব রয়েছে এর যেকোন একটি মাজাব আপনাকে মানতেই হবে আবার বিভিন্ন মাজাব একইসাথে মা্নতে পারবেন না
ঠিক আছে এর যেকোন একটি মাজাব মানলাম এবার শেষ ?
- আরে ভাই এত্ত সোজা না , শুধু মাজাব মানলেই হল না প্রায় সব মাজাবেই দুই ধরনের মুসলিম পাবেন এক হল সুফিবাদী আরেকটি হল বাস্তববাদী আপনাকে এই দুইভাগের মাঝে যেকোন একটিকে বাছাই করতে হবে তারপর বর্তমানে কিন্তু ইসলাম ধর্ম সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত নাই তাই নির্দিষ্ট মাজাবের মাঝেই দেখবেন অনেক ইসলামিক দলই গড়ে উঠেছে ইসলামকে সর্বাংগনে প্রতিষ্টার জন্যে , এদের মাঝে কোন কোন দল আছে যাদের কেউ কেউ সশস্ত্র জিহাদ আবার কেউ কেউ নফসের জিহাদের মাধ্যমে ইসলামকে সর্বাংগনে প্রতিষ্টার জন্যে কাজ করছে আবার কোন কোন উদারপন্থী দল এমন আছে যারা প্রচলিত সিস্টেমের দ্বারা কাজ করছে আবার কোন কোন গোঁড়া দল শুধুমাত্র কুরান সুন্নাহ ব্যাতীত আর কোন সিস্টেমের একেবারেই ধার ধারে না , তাই এদের মাঝ থেকে যেকোন একটি হক্বপন্থি দলও আপনাকে বাছাই করে ইসলামকে সর্বাংগনে প্রতিষ্টার জন্যে কাজ করতে হবে।
এত দলের মাঝে হক্বপন্থী চেনা যদিও কঠিন তবুও না হয় সেই দলেই থাকলাম , এবার কি নিস্তার পাব ?
- আরো কিছু ব্যাপার আছে যেমন- সঠিক আলেম ওলামাদের কথা মানতে হবে কিন্তু দেখা যায় একই মাজহাবের আলেম ওলামাদের ভিতরও আবার শ্রেনীবিভাগ আছে উদাহরনস্বরুপ- দেওবন্দী, আলীয়া, বেরলবী, রিজভি , আরবভিত্তিক সালাফী এবং মডারেট টাইপ যেমন ধরুন জাকির নায়েক ইত্যাদি , সঠিক আলেম ওলামাদেরকে বাছাই করে তাদের অনুসরন না করতে পারলে বিপথগামী হয়ে যেতে পারেন ।
ওকে, তাও না হয় করলাম কষ্ট করে । এবার কি হতে পারব খাঁটি মুসলিম?
- দ্বারান দ্বারান আরো একটা গুরুত্বপূর্ন জিনিস বাদ পরেছে , ধরুন যেকোন হক্বপন্থী দলের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার জন্যে কাজ করছেন কিন্তু তাদের ইসলাম প্রতিষ্ঠিত করতে তো অনেক বছর সময় লেগে যাবে তাই এরপূর্বে দেশে সাধারনভাবে বাস করতে হলে বিভিন্ন অনইসলামিক রাজনৈতিক দলের মাঝে যেটি তুলনামূলকভাবে কম খারাপ সেই দলকেও আপনার সাপোর্ট করতে হবে তাছারা বাস্তবে আপনি টিকতে পারবেন না কারন ইসলাম প্রতিষ্ঠার পূর্বে আপাদত দেশে সবচেয়ে খারাপ দলটিই ক্ষমতায় থাক তা কি আপনি চান ?
কি বলেন ভাই, ইসলামিক দল করার পাশাপাশি আবার অনইসলামিক রাজনৈতিক দলকেও সাপোর্ট করব ?
- হ্যা ! করতে হবে নয়তো সমাজে ভালভাবে বাস করতে পারবেন না ।
হ্যা ! এবার বুঝেছি ১মে আমাকে মুসলিম হতে হবে , অতঃপর সুন্নী মুসলিম , তারপর হানাফী সুন্নী, তারপর সুফি হানাফী , তারপর হলাম উদারপন্থী হানাফী , তারপর হলাম দেওবন্দীর অনুসারী। শুধু এতেই ক্ষান্ত নয় এরপরও আমাকে হতে হবে আওয়ামী অথবা বি এন পি , তাইতো ?
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×