somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন মানুষ হয় জাহান্নামের জ্বালানি ?

১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কারন-১) মানুষকে অন্নান্য প্রানীর তুলনায় অনেক বেশি জ্ঞানবুদ্ধি এবং ভাল-মন্দ বিচার বিবেচনা করে চলার বৈশিষ্ট দান করা সত্তেও জ্ঞানের উলটো ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ি মন্দকেই প্রাধান্য দিয়ে জীবন ধারন করার জন্য মানুষ দোযখের লাকরি হবে।২) মানুষকে সৃষ্টির মাঝে খলিফা করে পাঠানো হয়েছে তাই নিজের উপর সহ অন্য সকল প্রানী এমনকি বস্তুর উপরও মানুষের অনেক দায়িত্ব রয়েছে যাকে অস্বিকার করে বাঁচা সম্ভব নয়। এসব দায়িত্ব ভালভাবে না বুঝতে পারলে বা একটু এদিক ওদিক হলেই মানুষ, অন্য প্রানী, বৃক্ষ এবং অন্য বস্তুর অনেক ক্ষতি হয়ে যেতে পারে । যেগুলোর দায়ভার পরকালে তাকে অবশ্যই নিতে হবে।৩) যে যোগ্যতা আর জ্ঞান-বিবেক মানুষকে দেয়া হয়েছে মিথ্যা হতে সত্যের দিকে প্রত্যাবর্তনের জন্য সেটি ব্যবহার করেই মানুষ দেখা যায় ইনিয়ে বানিয়ে নিজের মত, নিজের দলের মত , সমাজে চলমান মত বা বাপ দাদার চলে আসা অভ্যাসগত মতকে জোড়ালো করে । এটির বাস্তব উদাহরন ইন্টারনেটেও পাওয়া যায় । যেমন- ফেসবুক , ব্লক এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে একটু ভালভাবে পর্যবেক্ষন করলেই দেখা যায়- সবাই কিভাবে নিজেদের জ্ঞানের সমস্ত শক্তি দিয়ে নিজদের মতকে ঠিক ও ভাল বলে গোজামিল দিয়ে যাচ্ছে । আর মুসলমানদের মাঝে বিভিন্ন দলেরা সবাই কুরান হাদিস চসে চসে শুধু নিজেদের মতবাদকে প্রাধান্য দেয়ার দলিলই বাহির করে যাচ্ছে যেন তারাই দুনিয়ার বুকে সঠিক আর সবাই ভুল । আল্লাহ সুবহানাতায়লা সুরা বাকারায় বলেন- এই কুরান দিয়েই আমি মানুষকে সঠিক পথে নিই আবার এই কুরান দিয়েই মানুষকে বিপথগামী করি । আর সেজন্যেই দেখা যায়- নেটের মাধ্যমে যোগাযোগ সুবিধা পেয়ে সবাই সত্যের দিকে বেশি আসার পরিবর্তে উলটো আরো প্রত্যেক ভ্রান্ত দলই নিজ নিজ দলের শেকড় মজবুত করে নিজেদেরকে জাহান্নামের ইন্ধনরুপে প্রস্তুত করছে । এদেরকে সত্যের দিকে এবং এক আল্লাহর রজ্জুর দিকে আহব্বান করার সময় বা এসব নিয়ে আলোচনা করার সময় এদের বিচার বুদ্ধি ব্যাবহারের সিস্টেম দেখলে এটাই প্রশ্ন জাগে যে – আসলে কি এজন্যেই আল্লাহ সুবহানাতায়লা মানুষকে জাহান্নামের ইন্ধন করেছেন ??? কেননা হাশরের মাঠে কোন মানুষই আগে বাড়তে পারবে না যতক্ষন না সে জবাব দিতে পারবে যে নিজের জ্ঞানকে দুনিয়াতে সে কোন কাজে ব্যয় করেছে? আর সেই জ্ঞানকেই যদি সবাই নিজেদের ভ্রান্ত মতবাদের পেছনে সারাজীবন ব্যয় করে থাকে তবে জাহান্নামের ইন্ধন হবার পেছনে তাদের এই জ্ঞানের অপব্যাবহার ছারা আর কোন কাজকে প্রধান কারন ধরা যাবে তা কি কেউ বলতে পারবেন ?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×