somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলতে চাই

০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বলতে চাই
এ.কে.এম.রেদওয়ানূল হক নাসিফ

বলতে চাই একটু কথা বলতে চাই আমার মনে তোমার জন্য
লুকানো সকল ভালোবাসার কথা
বলতে গিয়ে কেন জানি বলতে দেয় না এই মন , বলে বললে
হারিয়ে যাবে প্রিয়তমার ভালোবাসা !

বলতে চাই তোমাকে ঘিরে আমার সকল মনের কথা , বলতে চাই
তুমি আমার জীবনের সকল আশা !
বলতে গিয়ে কেন পারি না বলতে মনের ভাষা ,
কেন ভয় করে বারবার আমায় করে নিরাশা ;

ভয় করে বললে যদি তুমি হারিয়ে যাও আমার থেকে,
বিনিময়ে যদি দাও আমাকে এক বুক হতাশা ;
তাই তো বলতে গিয়ে বলতে দেয় না এই হৃদয়, তোমার প্রতি
আমার জমানো সকল ভালোবাসার কথা !

বলতে চাই না ওগো সকল কথা , তবু বলতে চায় আমার এই হৃদয়
তোমাকে একটা সৌন্দর্যপূর্ণ কথা ;
তুমি আসছো বলেই সুন্দর হয়েছে আমার এই জীবন ,
দিয়েছো আমাকে এক বুক ভালোবাসা !

ভয় করে শুধু তোমাকে হারানোর , না জানি আমাকে হতাশ করে
একা করে হারিয়ে যাও যে কখন ;
তবু মনে রেখো ওহে , তুমি আসছো বলেই বুঝেছে এই হৃদয়;
ভালোবাসাই নির্মাণ করে সুন্দর জীবন !

তাই বলবো তোমায় , তুমি সুন্দর, তুমি অম্লান, তুমি এক বুক
ভালোবাসাতে ভরা অনুভূতির নাম ;
তাইতো বলবো গো তোমায় , তোমার ভালোবাসা পেয়েছি বলেই শিখেছি
আমি ভালোবাসা হলো এক পূর্ণতার আখ্যান !








সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১২:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×