somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এসো চিন্তা করি
তোমার চিন্তা 'অদ্ভুত' দেখে ভীত হয়ে যেও না, কারণ বর্তমানে সমস্ত চিন্তাই এক সময় 'অদ্ভূত' ছিল। বার্ট্রান্ড রাসেল।

মুসলমানরা ফিরবেই হয়তো নুরুউদ্দিন জেঙ্গি নয়তো সালাউদ্দিন আইয়ুবি বেশে ।

১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




মুসলমানরা ফিরবে ই
এ. কে.এম . রেদওয়ানূল হক নাসিফ

ছিলো এক সময় মুসলমানদের নাম খ্যাতি
বিশ্ব করতো শাসন তারা , তাদের গুনে ;
কি হলো আজ ওদের , ছিলো যা সম্মান প্রতিপত্তি
সব হারিয়ে কেন নিঃস্ব তারা সর্বলোকে !

ছিলো তাদের শৌর্য বীর্য , ছিলো তাদের প্রতিপত্তি
মান্য হতো জগত সংসারে, বিশ্ব চলতো তাদের নিয়মে
তাইলে কেন আজ মুসলমানদের এতো অসম্মান
হচ্ছে তারা অবহেলিত ঘৃণিত সকলের মুখে মুখে ।

যেখানেই হতো অত্যাচারিত নিপীড়িত মানব সমাজ
কান্না দেখে আর্তচিৎকার দিতো বিশ্ব সংসার ;
সেখানেই চলে আসতেন রক্ষাকর্তা হিসেবে মুসলিম সেনানী ,
বিনিময়ে পেতেন তিনি সর্বদা সম্মান ।

কিন্তু কেন আজ অত্যাচারিত সেই মুসলিম সমাজ
কেন‌ এতো লাঞ্ছিত , কেন এতো বঞ্ছিত এরা ;
নাই কি কেউ এদের মুক্তি দাতা নেই কি এদের কোনো রক্ষাকর্তা,
যিনি আবার এনে দিবেন তাদের পূর্বের মর্যাদা ।

ভুলে গেলে চলবে না , অত্যাচার টিকে থাকবে না
এই জগতে চিরকাল ব্যাপি ;
আসবেন ওরা , আসবেন বীরবেশে, ফিরিয়ে দিতে
মজলুম জাতিদের করতে মুক্তি !

বীরেরা মরে না বীরেরা ফিরে আসে , অত্যাচারী
শাসক বর্গ দের দিতে তার কৃতকর্মের প্রতিদান,
তাই হে মুসলমান , আফসোস কিসের , ফিরে পাবো
একদিন আমরা আমাদের হারানো সেই সম্মান ।

আফসোস করো না , ধৈর্য হারা হয়ে যেও না ,
সেই দিন আর বেশি দূর নহে , হবে তার অবসান;
সেদিন দেখবো , আবারো মুসলমান রা স্বগর্বে তাদের
মাটিতে উড়াবে তাদের কালেমার নিশান ।

সেদিন হয়তো ফিলিস্তিনি ভাইদের রক্ষা কর্তা হিসেবে
আসবে না হযরত সালাউদ্দিন আইয়ুবির আহ্বান;
কিন্তু আসবে নিশ্চয়ই, ফিলিস্তিনিদের রক্ষা করতে
আইয়ুবির আর্দশ ধারণ কারী আরেক সুলতান!

হৃদয় কান্না করে , চিৎকার দিয়ে বলতে চায় হে মানব
শুনে নাও আজ আমার ভাইবোনদের যে করছো কতল,
একদিন সেদিন আসবে যেদিন তুমি আফসোস করবে
কিন্তু আফসোস করেও করতে পারবে না কিছু বদল।

ডাকছে মুসলমান জাতি তোমায়, আর্তচিৎকারে হাহাকার;
করছে বিশ্ব সংসার হে নুরুউদ্দিন জেঙ্গি ;
ফিরো এসে কায়েম করো ইসলাম আবার করো ধ্বংস
অত্যাচারির হাত;করো ওদের বন্দি !

চোখের জলে , অশ্রুর জলে জর্জরিত প্রতিটা মায়ের হৃদয়
তোমায় ডাকছে হে বীর মুজাহিদ আইয়ুবী;
জানি আসবে তোমার যোগ্য উওরসূরি রাজত্ব করবে আবার
আল্লাহের আইন কায়েম করবে ফিলিস্তিনি ।

ইনশাআল্লাহ ❤️ ❤️


কবিতার সারমর্ম :- নুরুউদ্দিন জেঙ্গি, সালাউদ্দিন আইয়ুবি রা কখন ও মরেন না ,ফিলিস্তিনীরা আবার ও আল্লাহ আইন কায়েম করবে হয়তো নুরুউদ্দিন জেঙ্গি সালাউদ্দিন আইয়ুবি কেউ আসবেন না কিন্তু তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ আমার অত্যাচারী ভাই বোন দের রক্ষা করার জন্য চলে আসবেন বীর সেনানী , হয়তো জেঙ্গি বেশে নয়তো সালাউদ্দিন আইয়ুবি বেশে । বিজয় আসবেই ই ইনশাআল্লাহ ❤️





সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৪৩
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষার মৌলিক সংকট: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ প্রয়োজন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ২৫ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫২

প্রাথমিক শিক্ষা একটি জাতির মানবসম্পদ উন্নয়নের ভিত্তিপ্রস্তর। এই স্তরেই শিশুর ভাষা, গণিত, নৈতিকতা, সৃজনশীলতা, সামাজিকতা ও জীবনদক্ষতার ভিত নির্মিত হয়। যে দেশের প্রাথমিক শিক্ষা যত শক্তিশালী, সেই দেশের অর্থনীতি, সামাজিক... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×