somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্যাপ্ত ঘুম কােনো বিলাসিতা নয়, এটি প্রয়োজন কারন ঘুমের সময় আমাদের মস্তিষ্ক পরের দিনে কাজ করার জন্য তৈরী হয় -২

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঘুম নিয়ে আজকে দ্বিতীয় ও শেষ পর্ব। এখানে- প্রথম পর্ব

ঘুমচক্র:

একটি ঘুমচক্র সম্পন্ন হতে ৯০ থেকে ১১০ মিনিট লাগে। আমাদের ঘুম চলাকালীন এই চক্র বারবার পুনরাবৃত্ত হতে থাকে।

ঘুমচক্রটি এরকম -

প্রথম স্তর - দ্বিতীয় স্তর - তৃতীয় স্তর - রেম (REM) স্তর (Rapid Eye Movement)

প্রতিটি স্তরের ব্যাখ্যা:

প্রথম স্তর : ঘুমানোর ১ থেকে ১০ মিনিট।

দ্বিতীয় স্তর : ঘুমানোর ১০ মিনিট পর থেকে শুরু হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী হয়। এটা হালকা ঘুমের সময়।

তৃতীয় স্তর : ঘুমানোর ৩৫-৪৫ মিনিট পর থেকে শুরু হয়। হালকা শব্দে ঘুমের ব্যঘাত হয়না। ঘুম ভাঙলে চেতনা ফিরতে কিছুক্ষণ সময় লাগে।

রেম (REM) স্তর (Rapid Eye Movement) : ঘুমানোর কমপক্ষে ৯০ মিনিট পর থেকে শুরু হয়। প্রথম চক্রে এই স্তর ১০ মিনিট স্থায়ী হয় এবং পরবর্তী চক্রে এর সময় বাড়তে থাকে। এই ̄চক্রে সাধারণত স্বপ্ন দেখা যায়।

বয়স অনুযায়ী প্রয়োজনীয় ঘুমের পরিমাণ:



নবজাতক- ১৬-১৮ ঘণ্টা প্রতিদিন
স্কুল বয়সপূর্ব শিশু- ১১-১২ ঘণ্টা প্রতিদিন
স্কুলবয়সী শিশু- কমপক্ষে ১০ ঘণ্টা প্রতিদিন
কিশোর- ৯-১০ ঘণ্টা প্রতিদিন
পূর্ণ বয়স- ৭ - ৮ ঘণ্টা প্রতিদিন


-ছুটির দিনে দেরিতে ঘুমালে এবং দেরি করে ঘুম থেকে উঠলে শরীরের স্বাভাবিক ঘুমাবার এবং জেগে ওঠার ছন্দ নষ্ট হয়ে যায়।

চিকিৎসকের শরণাপন্ন হন যদি:

১. রাতে ৮ ঘণ্টা ঘুমানোর পরও সজীবতা বােধ না করেন।
২. চাকরির ধরনের কারণে সঠিক সময়ে ঘুমাতে না পারেন (রােস্টার ডিউটি, রাতের শিফটে কাজ ইত্যাদি)।
৩. কিছু শারীরিক সমস্যা (নাকের হাড় বাকা, পলিপ, নাক ডাকা) থকলে অথবা কিছু অসুখ (ইনসমনিয়া, স্লিপ এপনিয়া) থাকলে।


ভালো ঘুমের জন্য স্বাস্থ্যকর জীবন যাপন:

১. প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন।
২. ছটির দিনেও একই নিয়মে ঘুমান এবং ঘুম থেকে উঠুন।
৩. ঘুমাতে যাবার দুই ঘণ্টা আগে থেকে কোন ভারী খাবার খাবেন না।
৪. রাতে নিকোটিন (সিগারেট) এবং ক্যাফেইন (কফি, চা) খাবেন না।
৫. প্রতিদিন কিছুসময় বাইরে কাটান এবং কায়িক শ্রম করুন।
৬. শােবার ঘর থেকে টিভি এবং কম্পিউটার সরিয়ে ফেলুন।

তথ্যগুলো হয়তো আমাদের কাজে লাগতে পারে।

তথ্যসূত্র: ১.বেসরকারী সংস্থা ব্র্যাক
২.ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×