






সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেখানে সামাজিক বা ব্যক্তিগত অনেক কিছু উঠে আসে আমাদের সামনে। মাঝে মাঝে এমন কিছু দু:খজনক কুরুচিপূর্ণ ছবি দেখা যায় যা হীন চরিত্রের প্রকাশ করে।
একজন ডাক্তার কিভাবে তার অপারেশন থিয়েটারে হাসতে হাসতে রোগীর পাশে সেলফি তুলে সেই ছবি আবার ফেসবুকে পোষ্ট করে? সে কি আসলে তার পেশার গুরুত্ব বোঝে! এসকল চিকিৎসক কখনো সেবক হতে পারবে বলে মনে হয়না।
এছাড়াও দেখা যাচ্ছে কেউ কবর খোড়ার সময় সেলফি তুলেছে, কেউ মৃত লাশের সাথে সেলফি তুলছে আবার কেউবা অসুস্থ রুগীর পাশে সেলফি তুলছে। এসকল শিক্ষা যদি কেউ পরিবার থেকে না পায় তবে তারা এর চেয়ে ভাল কিছু কখনই করতে পারবে না।
এসব দেখে মনেহয় আমাদের দেশের মানুষের মানষিকতা খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে!
ছবি উৎস: সকল ছবি ফেসবুক থেকে পাওয়া।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




