somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন যুদ্ধাপরাধীদের বিচার করুন কালবিলম্ব না করে....

১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোটা জাতি তাকিয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় শোনার জন্য। বিশ্ব ইতিহাসের সবচেয়ে জঘন্য-বর্বরতম এই গণহত্যাকান্ড শুধু একজন রাষ্ট্রনায়কের বিরুদ্ধে ছিল না। বরং একটি পুরো জাতিসত্ত্বাকে ধ্বংস করাই ১৫ আগষ্ট ১৯৭৫ এর লক্ষ্য ছিল। ১৫ আগষ্টের কালরাতে খুনিরা বঙ্গবন্ধুর শিশপুত্র রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের নারীরা পর্যন্ত কেউই রেহাই পাননি। শুধু প্রাণে বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা, উনারা তখন জার্মানিতে অবস্থান করছিলেন।
বঙ্গবন্ধুকে পরিবারে হত্যার পর খুনিরা এই হত্যাকান্ডের বিচার করা যাবে না বলে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। বঙ্গবন্ধু হত্যাকান্ডের ঘটনায় জেনারেল জিয়াও জড়িত ছিলেন এটা আত্মস্বীকৃত খুনিদের বক্তব্যেই প্রমাণিত।
বঙ্গবন্ধুর খুনিদের বিচারের রায় আর কয়েক ঘন্টা পরই জানা যাবে। আমরা চাই জাতীয় চার নেতার হত্যাকান্ডের পুন:বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, বিডিআর সদর দফতরের ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের বিচার। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।
বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে কেন্দ্র করে নাশকতামূলক পরিকল্পিত কোন ঘটনা ঘটানো হতে পারে এই ভেবে দেশময় নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। এই নিরাপত্তা বলয় ভেদ করে যাতে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে ষড়যন্ত্রকারির দল তার দিতে সরকারকে বিশেষ নজর দেয়া দরকার।
বঙ্গ´বন্ধু হত্যা মামলার রায় হচ্ছে, খুনিরা শাস্তি পাবে। জাতি কলংকমুক্ত হবে। এখন আর কাল বিলম্ব না করে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা করবে সরকার- এটা আমাদের প্রত্যাশা। বুদ্ধিজীবী হত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটতরাজ এর সাথে জড়িত যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত ৩০ লাখ শহীদের আত্মা শান্তি পাবে না। একথাটি সরকারকে মনে রাখতে হবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×